ঢাকা ১১:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর আলেমরাই সমাজ সংস্কারের অন্যতম প্রধান কারিগর: ধর্মমন্ত্রী ফ্রি ওয়াইফাইয়ের ফাঁদ, তথ্য ও অর্থ সুরক্ষিত রাখবেন যেভাবে

আলোচনায় ‘টিম ওয়েস্ট ইন্ডিজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
  • ২৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ রশি দিয়ে বেঁধে রেখেছেন ‘ওয়েস্ট ইন্ডিজ’ ক্রিকেট দলের খেলোয়াড়দের!সারিবদ্ধভাবে বসে আছেন তারা। তাদের কারো কারো মুখে মারধরের চিহ্ন দেখা যাচ্ছে। আপাতদৃষ্টিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল মনে হলেও তারা আসলে কেউ-ই ক্রিকেটার নন।

ভালো করে খেয়াল করলে দেখা যায়, ওয়েস্ট ইন্ডিজের জার্সি পরে আছেন—অভিনেতা মারজুক রাসেল, হাসান মাসুদ, চাষী আলম, কমেডিয়ান সাইদুর রহমান পাভেলসহ অনেকে। এতে গেইলের লুকে ধরা দিয়েছেন মারজুক রাসেল। মূল ঘটনা হলো—পরিচালক মাইদুল রাকিব নির্মাণ করেছেন একক নাটক ‘টিম ওয়েস্ট ইন্ডিজ’। আর এই নাটকের গল্পের জন‌্য এত আয়োজন।

নাটকটির বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে সোশ‌্যাল মিডিয়ায়। যা নেটিজেনদের নজর কেড়েছে। মন্তব‌্য করে অনেকেই নিজেদের অভিব‌্যক্তি প্রকাশ করেছেন। রকিবুল হাসান রায়হান হাসির ইমোজি দিয়ে লিখেন, ‘ওয়েস্ট ইন্ডিজ মানহানির মামলা করবে।’ খায়রুল বাসার লিখেছেন, ‘কনসেপ্ট দেখেই বুঝতেছি প্রচুর বিনোদন আছে।’ রাসেল আহমেদ প্রশ্ন ছুড়ে দিয়ে লিখেন, ‘মারজুক রাসেল ভাই আন্দ্রে রাসেল না হয়ে গেইল হইলো কেন?’ অনেকেই নাটকটি দেখার অপেক্ষায় রয়েছেন বলেও জানান।

নির্মাতা মাইদুল রাকিব জানান, সম্প্রতি বাকেরগঞ্জে নাটকটির দৃশ‌্যধারণের কাজ শেষ হয়েছে। খুব শিগগির বেসরকারি টিভি চ‌্যানেল আরটিভিতে প্রচার হবে এটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের

আলোচনায় ‘টিম ওয়েস্ট ইন্ডিজ

আপডেট টাইম : ০৩:১৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১