ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

আবারো আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত তাপস

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
  • ৩২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলা সংগীতে বিশেষ ভূমিকা রাখায় ভারতে বিশেষ সম্মাননায় ভূষিত হলেন সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপস। গত ২ অক্টোবর পশ্চিমবঙ্গের হাওড়া শরৎ সদনে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল রত্ন সম্মাননা’ প্রদান অনুষ্ঠানে  এ সম্মাননায় ভূষিত করা হয় তাকে।

এ প্রসঙ্গে তাপস বলেন, যে কোনো প্রাপ্তিই আনন্দের। আর সেটা যদি দেশের গণ্ডি পেরিয়ে অন্য দেশ থেকে হয় তা বেশ মনে রাখার মতো একটি বিষয়। আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এমন সম্মাননায় আমাকে ভূষিত করার জন্য।

অন্যদিকে চলতি বছরের এপ্রিলে ডানা সম্মান ‘গর্বের বাঙালি অ্যাওয়ার্ড ২০২১’-এ সংগীত পরিচালক হিসেবে পশ্চিমবঙ্গের কিংবদন্তি সংগীতজ্ঞ ও শিল্পীজনদের পাশাপাশি সম্মাননায় ভূষিত হন কৌশিক হোসেন তাপস। তিনি ছাড়াও স্বনামধন্য যেসব বাঙালি এ পুরস্কারে ভূষিত হন তারা হলেন পণ্ডিত অজয় চক্রবর্তী, আরতি মুখোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী,  শান, নির্মাতা কৌশিক গাঙ্গুলী, গৌতম ঘোষ,  লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় প্রমুখ।

এদিকে সংগীত পরিচালনায় বিশেষ অবদান রাখায় এর আগে সম্মানজনক ‘দাদা সাহেব ফালকে এক্সিলেন্সি অ্যাওয়ার্ড (২০১৮)’ ও ‘মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড’ অর্জন করেন তাপস। সুরকার হিসেবে তিনি ২০১৩ সালে অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

আবারো আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত তাপস

আপডেট টাইম : ১২:৩৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১