ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

শিশুতোষ নাটকে নাদিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
  • ২৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ গৃহকর্মী নয়, গৃহে নিয়োজিত শিশুর আছে অধিকার। তারা হতে চায় না নির্যাতনের শিকার। এমনই একটি বার্তা সমাজের সবার কাছে পৌঁছে দিতে চান অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ। সম্প্রতি ‘নতুন আলোয়’ শিরোনামে একটি নাটকে শিশু অধিকারের পক্ষে এনজিও কর্মী হিসেবে অভিনয় করেছেন তিনি।

নাটকটিতে দেখা যাবে, স্বামীহীন অসুস্থ হনুফা বেগম মেয়ে আরিফাকে নিয়ে বস্তিতে থাকে। বস্তির কথিত ভাই আজগর তাকে বুঝিয়ে আরিফাকে ফ্লাটে কাজ দেয়। শরীফ-নুসরাত দম্পতির কাছে পৌঁছায় আরিফা। শরীফ নরম স্বভাবের হলেও তার স্ত্রী নুসরাত প্রচণ্ড রাগী ও বদমেজাজী। নিজে কোনো কাজ করে না। তার বাড়িতে এসে নির্যাতনের শিকার হয় আরিফা। চড়, থাপ্পড়, গরম খুন্তি- কোনো কিছুই বাদ যায় না। পাশের বাড়ির নীলা ও আকাশের বিষয়টি খুব খারাপ লাগে। নীলার চাচাতো বোন তানিয়া এনজিও কর্মী। তাকে জানায় নীলা। এরপর? তানিয়া কি পারবে আরিফাকে বাঁচাতে?

রাজধানীর মোহাম্মদপুর বোটঘাট বস্তি, মোহাম্মাদিয়া হাউজিং লিমিটেডে এএসডি’র ড্রপ ইন সেন্টার ও ডেভেলপমেন্ট অব চিলড্রেন অ্যাট হাই রিস্ক প্রজেক্টের অফিস এবং উত্তরায় নাটকটির দৃশ্যধারণের কাজ হয়েছে।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই নাটকে তানিয়া চরিত্রে অভিনয় করেছেন নাদিয়া আহমেদ এবং আরিফার চরিত্রে অভিনয় করেছে শিশুশিল্পী লামিয়া আক্তার।

অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি) প্রযোজিত এ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইসহাক ফারুকী। নাটকটিতে আরও অভিনয় করেছেন অপু আহমেদ, তন্ময় সোহেল, দোলন দে, রাকিব হাসান বাপ্পী, রিয়াজ রাজ, সামিহা আক্তার স্বর্ণা, রোকসানা আক্তার পপি এবং এএসডি’র সুবিধাভোগী ৩০ জন শিশু। ৪ অক্টোবর বিশ্ব শিশু দিবস উপলক্ষ্যে দীপ্ত টেলিভিশনে বেলা ১২টা ১০ মিনিটে নাটকটি প্রচার হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

শিশুতোষ নাটকে নাদিয়া

আপডেট টাইম : ১০:৪৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১