ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

বিশ্বকাপ মিশনে আজ ওমান যাত্রা মাহমুদউল্লাহদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১
  • ২৮৭ বার

হাওর বার্তা ডেস্কঃ  টি ২০ বিশ্বকাপে অংশ নিতে আজ উড়াল দেবে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। আজ রাত ১০টা ৪৫ মিনিটে ওমানের বিমান ধরবেন মাহমুদউল্লাহরা।

মাস্কাটে পৌঁছে একদিনের কোয়ারেন্টিন। মঙ্গলবার শুরু হবে বাংলাদেশ দলের অনুশীলন।

টি ২০ বিশ্বকাপে প্রথম রাউন্ডের ১৪ দিন আগে ওমানে যাচ্ছে বাংলাদেশ দল। শনিবার দলের ক্রিকেটারদের কোভিড পরীক্ষা করা হয়েছে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেন, ‘কাল (আজ) দল ওমান চলে যাবে, ইতোমধ্যে সবার করোনা টেস্ট সম্পন্ন হয়েছে।’

ওমানে টানা চারদিন অনুশীলন করবে বাংলাদেশ দল। ৯ অক্টোবর বাংলাদেশ দল যাবে আরব আমিরাতে। সেখানেও একদিনের কোয়ারেন্টিন করতে হবে। ১১ অক্টোবর শুরু হবে অনুশীলন। ১২ ও ১৪ অক্টোবর দুটি প্রস্তুতি ম্যাচ। ১৫ অক্টোবর দল ফিরবে ওমানে। এবার আর কোয়ারেন্টিন লাগবে না। টি ২০ বিশ্বকাপে ১৭ অক্টোবর বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ স্কটল্যান্ড। ১৯ ও ২১ অক্টোবর ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে প্রথম রাউন্ডে পরের দুই ম্যাচ বাংলাদেশের। গ্রুপ থেকে দুদল যাবে শেষ বারোতে। গ্রুপসেরা হলে এই পর্বে ২৫ অক্টোবর শারজায় বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান। প্রথম রাউন্ড পেরিয়ে আসা দলের সঙ্গে ২৭ অক্টোবর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। ৩ নভেম্বর দুবাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ৫ ও ৭ নভেম্বর ভারত ও পাকিস্তান।

বিশ্বকাপ দল নিয়ে আশাবাদী নির্বাচক দলের সদস্য আবদুর রাজ্জাক। তিনি বলেন, ‘বিশ্বকাপে সম্ভাব্য সেরা দলই যাচ্ছে আমাদের। আশা করব যেন ভালো ফলাফল হয়। ভালোর শেষ নেই। আমি তো খুশি

হব চ্যাম্পিয়ন হলে। আমি নিশ্চিত, সবাই খুশি হবেন।

চাইব বাংলাদেশ দল যেন ভালো ক্রিকেট খেলে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

বিশ্বকাপ মিশনে আজ ওমান যাত্রা মাহমুদউল্লাহদের

আপডেট টাইম : ১০:১৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১