ঢাকা ১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

যে কারণে মাঝপথে প্রীতি জিনতাকে ছাড়লেন গেইল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১
  • ২৬৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লে-অফের দৌড় থেকে এখনও ছিটকে যায়নি প্রীতি জিনতার পাঞ্জাব কিংস। এর মধ্যেই দল ছেড়ে বেরিয়ে গেলেন ক্রিস গেইল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিজ্ঞপ্তিতে গেইলের পাঞ্জাব কিংস ছাড়ার কথা জানানো হয়।

মূলত বিশ্বকাপের আগে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করেই ওয়েস্ট ইন্ডিজ শিবিরে ফিরতে চান গেইল। সেকারণেই নিজেকে আইপিএল থেকে সরিয়ে নিলেন ক্যারিবিয়ান এ তারকা।

গেইল জানান, গত কয়েক মাস ধরে ওয়েস্ট ইন্ডিজের বায়ো-বাবল, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের বায়ো-বাবল ও আইপিএলের বায়ো-বাবলে আবদ্ধ রয়েছেন তিনি। তাই মাঝে সাময়িক বিরতি নিয়ে মানসিকভাবে নিজেকে প্রস্তুত করতে চান গেইল, যেন টি-২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলকে ভালো কিছু উপহার দিতে পারেন।

জানা যায়, দুবাইয়ে কিছুদিন ছুটি কাটাবেন গেইল। দল ছাড়ার আগে পাঞ্জাব কিংসকে বাকি ম্যাচগুলোর জন্য শুভকামনাও জানান ক্যারিবিয়ান এ তারকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

“একবার না পারিলে দেখ শতবার”- হযরত স্যারের শেখানোর মূলমন্ত্র

যে কারণে মাঝপথে প্রীতি জিনতাকে ছাড়লেন গেইল

আপডেট টাইম : ০৪:৩৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১