ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

বিবাহোত্তর সংবর্ধনায় ভালোবাসায় সিক্ত ন্যানসি-মেহেদী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১
  • ৩৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ নতুন জীবন শুরু করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি ও গীতিকবি মহসীন মেহেদী। একে অপরের হাত ধরে পথচলা শুরু করেছেন গত আগস্টে।

তবে মধুর এই যাত্রার শুরুতে ন্যানসি-মেহেদী ভুলে যাননি বন্ধু, সহকর্মী ও ঘনিষ্ঠজনদের। তাই সবার কাছে দোয়া চাইতে আয়োজন করেন বিবাহোত্তর সংবর্ধনার। আর সংগীতাঙ্গনের নামীদামী মানুষেরা এ আয়োজনে উপস্থিত হয়ে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নবদম্পতিকে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি কনভেনশনে তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়। এতে অংশ নেন সংগীতাঙ্গনের অনেকে।

অনুষ্ঠানে শাড়ি পরে নববধূর সাজে অন্যরকম মুগ্ধতা ছড়িয়েছেন ন্যানসি। রঙ মিলিয়ে শেরওয়ানি গায়ে নজর কেড়েছেন মেহেদীও। তারা দু’জনই সবার কাছে দোয়া চেয়েছেন।

এর আগে ঘরোয়া আয়োজনে গায়ে হলুদ অনুষ্ঠান করেন তারা। ন্যানসি পরেন হলুদ লেহেঙ্গা আর মেহেদীর পরনে ছিল হলুদ পাঞ্জাবি ও কটি।

আগস্টের শেষ সপ্তাহে ন্যানসি-মেহেদীর চার হাত এক হয়েছে। এর দুই সপ্তাহ আগে তারা বাগদান সারেন।

মহসীন মেহেদী অনুপম মিউজিকের চিফ অপারেটিং অফিসার (সিওও) এবং গীতিকবি। গানের সুবাদে ন্যানসির সঙ্গে তার পরিচয়। গত বছর মেহেদীর লেখা ‘এমন একটা মন’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছিলেন এই গায়িকা। গানটি সিএমভি থেকে প্রকাশ পায়। এরপর থেকেই দু’জনের মধ্যে হৃদ্যতা গড়ে ওঠে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

বিবাহোত্তর সংবর্ধনায় ভালোবাসায় সিক্ত ন্যানসি-মেহেদী

আপডেট টাইম : ১০:৪৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১