ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

আমি মুসলমান, আল্লাহকে ভয় করতে হবে: চিত্রনায়িকা রোজিনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৭:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
  • ২২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ চিত্রনায়িকা রোজিনার স্মৃতিতে এখনও উজ্জ্বল এফডিসি’র সোনালি সময়গুলো। তিনি জানালেন, প্রথম সিনেমায় পারিশ্রমিক হিসেবে ১০ টাকা পেয়েছিলেন। ছয়-সাতটি সিনেমা হিট হওয়ার পরও স্কুটারে যাতায়াত করেছেন এফডিসিতে। নিজের একটা গাড়ি কেনার সামর্থ্য হয়নি তখনও।

কাজের বিনিময়ে পারিশ্রমিককেই গ্রহণ করেছেন। বাইরের জগতের সঙ্গে মিশে অন্যায়ভাবে টাকা কামানোর চিন্তাও করেননি।

বর্তমান সময়ের চলচ্চিত্রাঙ্গনের পরিবেশ-পরিস্থিতি আর অভিনয়শিল্পীদের অপরাধে জড়িয়ে যাওয়ার বিষয়ে কথা বলতে গিয়ে এমনটাই বললেন চিত্রনায়িকা রোজিনা।

এক বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রোজিনা বলেন, অভিনয়কে ভালোবেসেই চলচ্চিত্রে এসেছি। অভিনয় করাকেই উপার্জনের পথ হিসেবে নিয়েছি। এটা তো আমার কাজ। যত সিনেমায় অভিনয় করব ততো পয়সা পাব। কম হোক আর বেশি হোক। সেখানে যদি কাজের পেছনে না ছুটি, এসেই দু-একটা ছবি করে বাইরের জগতে মিশে কালো টাকা ইনকাম করে ধনী হওয়া, বিলাশবহুল জীবন-যাপন করা…এটা তো একটা শিল্পকে ধ্বংস করা, শিল্পকে অপমান করা। চলচ্চিত্রকে সমাজের কাছে কলুষিত করা। আর আমি মনে করি, এটা কোনো শিল্পীর কাজ নয়।

তিনি আরো বলেন, শাবানার কথা বলেন বা আমার কথাই বলেন, এসব (অর্থ-বিত্ত) তো লোক দেখানের বিষয় না। আমাকে সব সময় মনে রাখতে হবে আমি মুসলমান, আমাকে আল্লাহকে ভয় করতে হবে, আমাকে জবাবদিহি করতে হবে, আমাকে নামাজ পড়তে হবে। আর অবশ্যই সেটা করেছি আমরা। আর (অভিনয়) সেটা আমাদের কাজ। যতটুকু সম্ভব শালীনতার মধ্যে থেকে কাজ করেছি।

তিনি আরো বলেন, আমরা তো ব্যক্তিগত জীবনের কথা ভাবারই সুযোগ পাইনি। বিশেষ করে আমি আমার কথাই বলব, প্রতিদিন ৩ থেকে ৪টা শুটিংয়ে কাজ করেছি। ্ওই সময় ব্যক্তিগত জীবনের আনন্দ নিয়ে ভাবিও নাই। কল্পনায় শুধু ছিল কীভাবে ভালো অভিনয় করা যায়, কীভাবে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া যায়, কীভাবে অ্যাওয়ার্ড পাওয়া যায়। পারসোনাল লাইফ বলতে কিছু ছিল না আমাদের। এখানে ঘুরতে যাওয়া, ওখানে বেড়াতে যাওয়া এসব করিনি আমরা।
২৫৫টি বাংলা সিনেমায় অভিনয় করেছেন রোজিনা। একক নায়িকা হিসেবে চলচ্চিত্রে রোজিনার সুযোগ আসে এফ কবির পরিচালিত ‘রাজমহল’ সিনেমায়। মুক্তির পর সিনেমাটি হয় সুপারহিট।

১৯৭৮ সালে ছবিটি মুক্তি পাওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি রোজিনাকে। একের পর এক ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন। শাবানা, ববিতা, সুচরিতার পাশাপাশি তিনিও হয়ে ওঠেন একজন সুপারহিট এবং দামি তারকা।

‘হিসাব চাই’, ‘জীবনধারা’, ‘মানসী’, ‘দোলনা’, ‘দিনকাল’, ‘তুফানমেইল’, ‘রাজিয়া সুলতানা’, ‘রাজকন্যা, ‘মিস ললিতা’, ‘ডিসকো বাইদানী’সহ অনেক সিনেমার অভিনয় করেছেন এই চিত্রনায়িকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আমি মুসলমান, আল্লাহকে ভয় করতে হবে: চিত্রনায়িকা রোজিনা

আপডেট টাইম : ০৯:২৭:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১