ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

প্রেম করছেন নায়িকা আঁচল, বিয়ে আগামী বছর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৯:২২ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১
  • ৩৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢালিউড চিত্রনায়িকা আঁচল আঁখি আবারও আলোচনায়। এবারও তাকে নিয়ে মুখরোচক কথা শোনা যাচ্ছে ফিল্মপাড়ার অলিতে গলিতে। দেশীয় এক গায়কের প্রেমে মজেছেন আঁচল। এদিকে তার বিয়ের খবরে ঢালিউডের বাতাস ভারী করলেও, এমন গুঞ্জনের কোন সত্যতা নেই বলে একটি গণমাধ্যমে জানিয়েছেন আঁচল।

আঁচল গণমাধ্যমকে জানিয়েছেন, ‘গায়ক সৈয়দ অমির সঙ্গে বেশ কিছু দিন ধরে মনের লেনাদেনা চলছে তার। তবে এখনও বিয়ে করেননি। সব কিছু ঠিক থাকলে আগামী বছর সবাইকে জানিয়েই বিয়ের পর্বটা সারতে চান তারা।’

গায়ক অমি বলেন, ‘গত বছর ‘ও জান রে’ শিরোনামে একটা গান করেছিলাম আমি। সে গানে মডেল হয়েছিল আঁচল। ওই কাজের সূত্রেই আমাদের ভালোলাগা ও ভালোবাসার শুরু। আসলে আঁচলকে বাইরে থেকে সবাই যেমনটা দেখেন, ও তেমন নয়। বাস্তবে ও খুব সহজ এবং সংসারী একটা মেয়ে। দুই পরিবারের সম্মতিতেই আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছি।’

তবে শোনা যাচ্ছে, গেল রমজানে বিয়ে করেছেন আঁচল। বিয়ের পর স্বামীকে নিয়ে থাকছেন বনশ্রী এলাকা। এ প্রসঙ্গে জানতে চাইলে আচঁল বলেন, ‘না না। রোজার মধ্যে বিয়ে করব কেন? রোজার ঈদের পরে অমির মা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আমাদের যেহেতু ফ্যামিলিতে উঠাবসা হয় তাই আমি আম্মুকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। ঈদের দিন সন্ধ্যায়ও আমি হাসপাতালে গিয়েছিলাম। আম্মুর সঙ্গে আমার আর অমির ছবিও আপলোড করেছিলাম।’

বিয়ের পাশাপাশি হজ করার পরিকল্পনাও করছেন অমি ও আঁচল। এরপর তারা দু’জনেই শোবিজের কাজ কমিয়ে দেবেন। অমি মাঝেমধ্যে গান করবেন। আর আঁচল কেবল সেসব গানের ভিডিওতে কাজ করবেন। এর বাইরে কোনো সিনেমা বা নাটকে দেখা যাবে না এই নায়িকাকে।

২০১১ সালে ‘ভুল’ নামে একটি সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় আঁচল আঁখির। তবে তিনি সাফল্য পান ২০১৩ সালে চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর সঙ্গে ‘জটিল প্রেম’ ছবির মাধ্যমে। ক্যারিয়ারে তিনি শাকিব খান, বাপ্পি চৌধুরী ও আরিফিন শুভর মতো নায়কদের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন। আঁচলের সর্বশেষ সিনেমা মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘ঘর ভাঙা সংসার’। সেখানে তাকে মনোয়ার হোসেন ডিপজলের বিপরীতে দেখা যাবে। ছবিটি রয়েছে মুক্তির অপেক্ষায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রেম করছেন নায়িকা আঁচল, বিয়ে আগামী বছর

আপডেট টাইম : ০২:৩৯:২২ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১