ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

শাকিব খানের স্ট্যাটাসে এ কেমন মন্তব্য ওমর সানীর!

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১২:২৩ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১
  • ২৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক শাকিব খান সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। নিয়মিত পোস্ট দিয়ে ভক্ত-অনুরাগীদের কৌতূহল মেটান। নিজের ছবির ভিডিওক্লিপ ও নানা তথ্য শেয়ার করেন। তা ছাড়া কিংবদন্তিদের জন্মদিবস, মৃত্যুদিবস নিয়েও ফেসবুকে লেখেন।

শনিবার রাতে তেমনই একটি স্ট্যাটাস দিয়েছেন শাকিব খান, যেখানে মজার এক কমেন্ট করে নেটিজেনদের নজর কেড়েছেন ঢাকাই ছবির আরেক অভিনেতা ওমর সানী।

তাই সেই কমেন্ট নিয়ে ফেসবুকে রীতিমতো চর্চা চলছে।

শনিবার রাতে শাকিব তার ভেরিফায়েড ফেসবুক পেজে নিজের একটি সাদাকালো ছবি পোস্ট করে ইংরেজিতে একটি ক্যাপশন দেন।

বাংলায় যার অর্থ দাঁড়ায়— সবসময় মনে রাখবেন আপনার বর্তমান গন্তব্যই আপনার চূড়ান্ত গন্তব্য নয়;  সেরাটা এখনও আসতে বাকি আছে— ধৈর্য ধর!

সেই পোস্টের নিচে ওমর সানী লেখেন—  ‘লেখা তো তোর না, কে লিখেছে? ভাই ভালো থাকিস।’

এমন কমেন্ট করে বিপাকে পড়েছেন ওমর সানী।  তার কমেন্টেই গত ১২ ঘণ্টায় রিয়েক্ট জমা পড়েছে ৮৬৫টি। যার মধ্যে ৬০০টি হা হা হা রিয়েক্ট আর ১৫০টির মতো ক্ষোভ প্রকাশের।

রিপ্লাই কমেন্টে অনেকেই জানিয়েছেন— চলচ্চিত্রাঙ্গনের একজন শিল্পী আরেক শিল্পীকে এমন মন্তব্য করা ঠিক হয়নি।

এ ব্যাপারে শাকিব খানের পক্ষ থেকে এখনবধি কোনো মন্তব্য আসেনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শাকিব খানের স্ট্যাটাসে এ কেমন মন্তব্য ওমর সানীর!

আপডেট টাইম : ০৪:১২:২৩ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১