ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

বলিউডে নাম লেখাতে টাইগারের বোনের শর্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১
  • ২১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউড অভিনেতা টাইগার শ্রফ। জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা জ্যাকি শ্রফ ও প্রযোজক আয়েশা শ্রফ দম্পতির ছেলে তিনি।

এদিকে শ্রফ পরিবারের সবাই সিনেমার সঙ্গে যুক্ত থাকলেও ভিন্ন টাইগারের বোন কৃষ্ণা শ্রফ। রুপালি জগতে কাজ করার ব্যাপারে কোনো আগ্রহ নেই তার। তবে এক শর্তে অভিনয় করতে চান তিনি। যদি ভাইয়ের সঙ্গে কোনো সিনেমার সুযোগ হয় তবেই বড় পর্দায় হাজির বলে জানিয়েছেন জ্যাকি কন্যা।

এক সাক্ষাৎকারে কৃষ্ণা শ্রফ জানান, যদি শাহরুখ খান ও ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত ‘জোস’-এর মতো কোনো সিনেমার প্রস্তাব পান তবেই রাজি হবেন। এতে টাইগার ও তিনি ভাই-বোনের চরিত্রে হাজির হবেন।

তার ভাষায়, ‘এই এক ভাবেই আমাকে পর্দায় দেখা যেতে পারে। যদি আমি ও টাইগার একসঙ্গে সিনেমা করতে পারি তবেই। আমার মতে, পর্দায় দু’জন মিলে অনেক অ্যাকশন দৃশ্য করতে পারবো, যা ভারতের দর্শক আগে দেখেননি।’

তিনি জানান, এখন পর্যন্ত বেশ কিছু সিনেমার প্রস্তাব পেয়েছেন। তবে সেগুলোর সবই ফিরিয়ে দিয়েছেন।

যদিও সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়ে তার কোনো অনুশোচনা হয়েছে কিনা প্রশ্ন করলে তিনি বলেন, ‘কখনোই না! কেন হবে? সত্যি বলতে কখনোই হয়নি। আপনারা জেনে থাকবেন, একবার আমি যেটা মনস্থির করে ফেলি, সেই ব্যাপারে আমি একটু এক রোখা। তাই বলছি, কখনোই অনুশোচনা হয়নি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বলিউডে নাম লেখাতে টাইগারের বোনের শর্ত

আপডেট টাইম : ০২:০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১