ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

অবশেষে যশ জানালেন নুসরাত তার কী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫৪:০১ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১
  • ২৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ এক বছরেরও বেশি সময় ধরে স্বামী নিখিল জৈনকে ছেড়ে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। তবে তাদের এই সম্পর্কের নাম কেউ জানেন না। কারণ, দুই তারকাই এ বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেননি।

যদিও টালি পাড়ার বাতাসে নানা গুঞ্জন রয়েছে। অনেকে বলেন তারা লিভ ইন সম্পর্কে রয়েছেন। আবার এমনও গুঞ্জন রয়েছে যে, তারা গোপনে বিয়ে করেছেন। কিন্তু লিভ ইন হোক বা বিয়ে- নিজেদের সম্পর্কের বিষয়ে সবসময়ই মুখে কুলুপ এঁটে থেকেছেন যশ-নুসরাত।

অবশেষে শনিবার কলকাতার একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে যশ অনেকটা পরিষ্কার করে দিলেন যে, নুসরাত তার জীবনের বিশেষ কেউ। ওই সাক্ষাৎকারে তিনি নুসরাতকে সঙ্গী বলে সম্মোধন করেছেন।

নানা জল্পনা ও প্রশ্ন জিউয়ে রেখেই গেল বৃহস্পতিবার মা হয়েছেন নুসরাত জাহান। কলকাতার একটি নামি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন নায়িকা। যশের সঙ্গে মিলিয়ে ইতোমধ্যে ছেলের নামও রেখে ফেলেছেন, ইয়াশ। যদিও এখনো তিনি সন্তানের পিতৃপরিচয় প্রকাশ করেননি।

সাক্ষাৎকারে এই বিষয় নিয়েই প্রশ্ন রাখা হয় যশের কাছে। তাকে জিজ্ঞেস করা হয়, নুসরাত কিছুই বলছেন না, আপনিও যদি সংবাদমাধ্যকে না এড়িয়ে সরাসরি মুখ খোলেন, তাহলে হয়তো অনেক ভুল বোঝাবুঝির অবকাশ কমবে।

এর উত্তরে যশ বলেন, ‘আমি ছোট থেকে আজ পর্যন্ত ব্যক্তিগত জীবন কারও সামনে আনিনি। আগামী দিনেও আনব না। তাহলে ‘ব্যক্তিগত’ শব্দটার মানেই থাকে না! যেটুকু জানানোর ঠিক জানাব। যেমন, বরাবর সবাই জানতে পারছেন। এই যে, হঠাৎ একদিন ভুয়া খবর ছড়িয়ে গেল নুসরাত হাসপাতালে ভর্তি হয়েছে। ও ভর্তি হলে, সন্তানের জন্ম দিলে কেন সেটা চেপে রাখব।’

এর পরই যশ বলেন, ‘তাছাড়া সব কথা আমি একা বলব কেন? আমার সঙ্গিনীরও হয়তো কিছু বলার থাকতে পারে। সেটা ওর মুখ থেকে শোনাই বোধহয় ভালো।’

যশের এই কথাই স্পষ্ট বুঝিয়ে দেয় যে, নুসরাত হয় তার স্ত্রী নয়তো সহবাস সঙ্গী, ইংরেজিতে যেটাকে লিভ ইন সম্পর্ক বোঝায়। তবু তো কিছু স্বীকার করেন। আপাতত তাতেই খুশি নায়কের সোশ্যাল মিডিয়ার অনুরাগীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবশেষে যশ জানালেন নুসরাত তার কী

আপডেট টাইম : ০১:৫৪:০১ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১