ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

সাংবাদিকতায় চিত্রনায়িকা মৌসুমী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
  • ২৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ সাংবাদিক হওয়ার অনেক আগ্রহ ছিল চিত্রনায়িকা মৌসুমীর। এবার তার সেই ইচ্ছাপূরণ হয়েছে।

সপ্তাহিক ম্যাগাজিন ‘ভিশন ২০২১’-এর নির্বাহী সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ঢাকাই ছবির এ প্রিয়দর্শিনী।

ম্যাগাজিনটির সম্পাদক ও প্রকাশক মো. জসিম উদ্দিন মঙ্গলবার মৌসুমীর হাতে তার নিয়োগপত্র তুলে দেন।

নিয়োগ পেয়ে মৌসুমী বলেন, ‘খুব ভালো লাগছে। আসলে সাংবাদিকতার প্রতি অনেক আগে থেকেই আগ্রহ ছিল আমার। পেশাজীবনে অনেক সাংবাদিকের সঙ্গে মিশেছি। তাতে এই পেশার প্রতি সম্মানটা আরও বেড়ে যায়। আর গণমাধ্যম তো সমাজের আয়না। আমি এই ক্ষেত্রটিতে নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।’

সহধর্মিণীর এই নতুন যাত্রায় মৌসুমীকে শুভেচ্ছা জানিয়েছেন নায়ক ওমর সানী। বলেন, ‘মৌসুমীর সঙ্গে পরিচয় হওয়ার পর থেকেই দেখেছি সাংবাদিকতা নিয়ে ওর অনেক আগ্রহ। আমি খুব আনন্দিত। ওকে আমার পক্ষ থেকে অনেক অভিনন্দন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাংবাদিকতায় চিত্রনায়িকা মৌসুমী

আপডেট টাইম : ০৫:৩৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১