ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

সাহিত্যিক ও অনুবাদক শেখ আবদুল হাকিম মারা গেছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
  • ২৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ সাহিত্যিক ও অনুবাদক শেখ আবদুল হাকিম মারা গেছেন। শনিবার দুপুর একটার দিকে রাজধানীর মাদারটেকের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে বয়স তার হয়েছিল ৭৫ বছর।

তার মেয়ে সাজিয়া হাকিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শেখ আবদুল হাকিম ১৯৪৬ সালে ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শেখ আবদুর রফিক। দেশভাগের পর তারা ঢাকায় চলে আসেন।

ষাটের দশকের মাঝামাঝি থেকে দেশের অন্যতম প্রকাশনা সংস্থা সেবা প্রকাশনীর সঙ্গে যুক্ত হয়ে পেশাদার লেখক হিসেবে কাজ করছিলেন তিনি। এই প্রকাশনা প্রতিষ্ঠানের জনপ্রিয় রহস্য রোমাঞ্চ উপন্যাস সিরিজ ‘কুয়াশা’ ও ‘মাসুদ রানার’ অনেক বইয়ের নেপথ্য লেখক ছিলেন তিনি। এ ছাড়া নিজ নামেও বহু জনপ্রিয় রোমাঞ্চ উপন্যাসের অনুবাদ ও মৌলিক উপন্যাস রচনা করেন তিনি।

সেবা প্রকাশনীর প্রকাশক কাজী আনোয়ার হোসেনের সঙ্গে বইয়ের লেখক সম্মানি নিয়ে একটা পর্যায়ে শেখ আবদুল হাকিমের মতান্তর ঘটে। বিষয়টি অদালত পর্যন্ত গড়ায়। শেখ আবদুল হাকিম ‘কুয়াশা সিরিজ’–এর ৫০টি বই ও ‘মাসুদ রানা সিরিজ’–এর ২৬০ বইয়ের লেখক দাবি করে কপিরাইট অফিসে অভিযোগ দায়ের করেন। গত বছর জুনে কপিরাইট অফিস তার দাবির পক্ষে রায় দিয়েছিল। এই রায়ের পরিপ্রেক্ষিতে প্রকাশকের পক্ষ থেকে উচ্চ আদালতে আপিল করা হয়।

এরপর তিনি সেবা প্রকাশনী থেকে বেরিয়ে আসেন এবং বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হন। শেখ আবদুল হাকিম প্রকাশিত গ্রন্থের সংখ্যা বিপুল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

সাহিত্যিক ও অনুবাদক শেখ আবদুল হাকিম মারা গেছেন

আপডেট টাইম : ০৫:২৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১