ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

গণমাধ্যমের পাঠক-দর্শক-শ্রোতার মতামত জরিপ জানুয়ারিতে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫০:০১ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • ১২২ বার

গণমাধ্যম নিয়ে মানুষের মতামত জানতে আগামী বছরে জানুয়ারি থেকে সারাদেশে জরিপ শুরু করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ।আজ রবিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ: গণমাধ্যম প্রসঙ্গ’—শীর্ষক সংলাপে তিনি এ কথা বলেন। সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)।

কামাল আহমেদ বলেন, ‘গণমাধ্যমের পাঠক, দর্শক, শ্রোতার মতামত জরিপ হবে জানুয়ারির এক থেকে সাত তারিখ পর্যন্ত। মতামতের জন্য ৪৮ হাজার মানুষের কাছে যাওয়া হবে। জরিপের উদ্দেশ্য হচ্ছে—আমরা জানতে চাই মানুষ কোন মাধ্যমকে বিশ্বাস করে। পত্রিকা, অনলাইন, টেলিভিশন নাকি সোশ্যাল মিডিয়া। মানুষ কি প্রত্যাশা করে—সেটাও জানতে চাই। গত ৫৩ বছরে বাংলাদেশে সরকারিভাবে কোনো মিডিয়া সার্ভে হয়নি।’

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেন, ‘জানুয়ারির শেষ পর্যন্ত আমরা সবার মতামত শুনব। তারপর ফেব্রুয়ারিতে গিয়ে ৯০ দিনের শেষ ১৫ দিন একটানা ম্যারাথন মিটিং করে সিদ্ধান্ত চূড়ান্ত করে সুপারিশমালা পেশ করব। এটা হচ্ছে আমাদের পরিকল্পনা। আমরা কয়েকটি বিষয় দেখব, সংবাদপত্রের বর্তমান চেহারা কি, সংকট কি। আমরা দেখব বেসরকারি টেলিভিশন খাতের বর্তমান অবস্থা কি।’

তিনি আরও বলেন, ‘বেসরকারি রেডিও ও কমিউনিটি রেডিওর অবস্থা কি। তারপর দেখব বিটিভি, বাসসসহ রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো। আমরা দেখব সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে এমনকি কি আইন আছে। সেগুলো সংশোধনের প্রস্তাব করব। সাংবাদিকদের সুরক্ষা আইন বিষয়ে নতুন আইনের বিষয়ে বিবেচনায় আনব। সংবাদমাধ্যমের জবাবদিহির আওতায় আনারও বিষয় রয়েছে।’

সংলাপে আরও বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) চেয়ার মুনিরা খান, নির্বাহী পরিচালক জিল্লুর রহমান, দৈনিক মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) মাহবুব মোর্শেদ, সিনিয়র সাংবাদিক মাসুদ কামালসহ আরও অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

গণমাধ্যমের পাঠক-দর্শক-শ্রোতার মতামত জরিপ জানুয়ারিতে

আপডেট টাইম : ০৬:৫০:০১ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪