ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

খবরটি ভুয়া, আমি ও সালমান খান এটি করিনি: শোয়েব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
  • ২৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ লিউডের দুই মহাতারকা শাহরুখ খান ও সালমান খানের সঙ্গে বেশ ভালো সম্পর্ক রয়েছে পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতারের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শাহরুখের দলে খেলায় তাদের সম্পর্ক আরো গভীর হয়। সেই আসর চলাকালীন সালমান খান-ক্যাটরিনার সঙ্গেও পার্টিতে যোগ দিয়েছেন শোয়েব, গেছেন সালমানের বাসাতেও। সেই সময় একটি ঘটনা পত্রিকায় আসে। সেটিকে ভুয়া বলেছেন এই গতিদানব।

সম্প্রতি ভারতের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে দুই খানের সঙ্গে মধুর সম্পর্কের কথা জানিয়েছেন শোয়েব। সালমান ও শাহরুখের কাছ থেকে ছোট ভাইয়ের মতো আদর-যত্ন পেয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। তবে সালমানের সঙ্গে খালি গায়ে বান্দ্রার রাস্তায় দৌড়ানোর ব্যাপারটা অস্বীকার করেছেন তিনি।

শোয়েব বলেছেন, ‘বোম্বের (মুম্বাই) মানুষের সঙ্গে কথাবার্তা বলে আমার খুব ভালো লেগেছে। সালমান ও শাহরুখ খান ঠিক ছোট ভাইয়ের মতো যত্ন নিয়েছে আমার। আমি যখনই তাদের সঙ্গে আড্ডায় ছিলাম, তারা নিশ্চিত করেছে যে আমি যেন স্বাচ্ছন্দ্যে থাকতে পারি।’

তিনি বলেন, ‘আমরা সালমানের বাড়িতে ছিলাম। আমি, সালমান এবং ক্যাটরিনা। সালমানের বাসা ত্যাগ করার আগে সালমান আমাকে খাবার খেয়ে যেতে বলছিল। সালমান তো সালমানই, সে কোনোকিছু খালি দেখতে পারে না। আপনার হাত খালি দেখলে একটি ঘড়ি দেবে, পার্টিতে শার্ট নষ্ট হলে শার্ট দেবে। সেদিনও তেমনিভাবে আমাকে একটি শার্ট দিয়েছিল। আমাদের দুজনের সাইজ একই ছিল এবং আমরা তার বাড়িতেই ছিলাম। এরপর আমরা খেলাম এবং বাকি সব শেষ করে আমি লাহোরে ফিরে যাই। পরদিন সকালে উঠে খবরে দেখলাম, সালমান খান এবং শোয়েব আখতার খালি গায়ে বান্দ্রায় দৌড়েছে। এই দৌড়াদৌড়ির খবরটি ভুয়া।’

গতিদানব আরো বলেন, ‘পাকিস্তানে খবরটি ছড়িয়ে পড়ে। অথচ পুরো খবরটিই ভুয়া। এমন কোনো ঘটনা ঘটেনি যেখানে আমরা খালি গায়ে দৌড়েছি বা এমন কিছু করেছি। এই খবর দেখে শাহরুখ খানও আমাকে ফোন করেছিলেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

খবরটি ভুয়া, আমি ও সালমান খান এটি করিনি: শোয়েব

আপডেট টাইম : ০২:২৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১