ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

বিজয়-ধোনির আড্ডা, ছবি ভাইরাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
  • ৩১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ শুটিং সেটের প্রয়োজনীয় জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। তার মাঝে দাঁড়িয়ে হাস‌্যোজ্জ্বল ভঙ্গিমায় কথা বলছেন ভারতীয় ক্রিকেটার মাহেন্দ্র সিং ধোনি। তার সামনে দাঁড়িয়ে কথা বলছেন তামিল সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়। আর তাদের ঘিরে আছেন অনেকে। টুইটারে ছড়িয়ে পড়া বেশ কিছু ছবিতে দেখা যায় এই দুই ভুবনের দুই তারকাকে। নেটদুনিয়ায় যা এখন ভাইরাল।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, চেন্নাইয়ের গোকুল স্টুডিওতে শুটিং করছেন বিজয়। তারই কাছাকাছি লোকেশনে একটি বিজ্ঞাপনের কাজ করছেন ধোনি। এ তথ‌্য জানার পরি ধোনির সঙ্গে দেখা করার পরিকল্পনা করেন বিজয় ও তার সিনেমার পরিচালক নেলসন দিলীপকুমার। পরিকল্পনা অনুযায়ী দেখা করেন তারা। বসে অনেকটা সময় আড্ডাও দিয়েছেন ধোনি-বিজয়। আর সেই মুহূর্তের ছবি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

চেন্নাইয়ের শিডিউল শেষ করে বিজয় ও ‘বিস্ট’ সিনেমার টিম উড়ে যাবে দুবাইয়ে। সেখানেও থাকবেন ধোনি এবং চেন্নাই সুপার কিংস টিম। কারণ আগামী মাসে দুবাইয়ে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ ২০২১। বলে রাখা ভালো, ২০০৮ সালে চেন্নাই সুপার কিংসের ব্র‌্যান্ড অ‌্যাম্বাসেডর ছিলেন বিজয়।

‘বিস্ট’ সিনেমায় বিজয়ের বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে। এছাড়াও অভিনয় করছেন—ভিটিভি গণেষ, অপর্ণা দাস, যোগী বাবু, লিলিপুট ফারুকী, অঙ্কুর অজিত প্রমুখ। সান পিকচার্সের ব‌্যানারে নির্মিত হচ্ছে তামিল ভাষার অ‌্যাকশন-ড্রামা ঘরানার এই সিনেমা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিজয়-ধোনির আড্ডা, ছবি ভাইরাল

আপডেট টাইম : ০৯:৪৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১