ঢাকা ১১:২৯ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

৮ মাসেও খোঁজ মিললো না চিত্রনায়িকা পপির

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১
  • ১৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বন্ধু, সহকর্মী, সংবাদকর্মী—কেউই নাগাল পাচ্ছেন না চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির। তিনি বারিধারার বাসায়ও নেই, মোবাইল নম্বরও বন্ধ। এমনকি যে ফেসবুক অ্যাকাউন্টে সরব থাকতেন সব সময়, সেটাও এখন নিষ্ক্রিয়।

প্রায় আট মাস ধরে হন্যে হয়ে তাকে খুঁজছেন তার প্রযোজক ও শুভাকাঙ্খীরা। এর মধ্যেই তাকে নিয়ে ছড়িয়েছে গুঞ্জন। গণমাধ্যম কর্মী থেকে শুরু করে নির্মাতারাও বলছেন পপি বিয়ে করেছেন। তিনি নাকি স্বামীর দেওয়া ফ্ল্যাটেই থাকছেন!

এদিকে কয়েকদিন আগে পপির মা মরিয়ম বেগম অভিযোগ করেন, তার ভরণ-পোষণের দায়িত্ব তো দূরে থাক, কোনো খোঁজই নেন না। ভিডিওতে পপির মা বলেন, সে আমার সাথে থাকে না, আমিও  থাকি না। পপি কোথায় থাকে আমি জানি না। আমি কোথায় থাকি পপি জানে না। পপি বলে, আমাকে সে ভরণপোষণ দেয়। সব মিথ্যা। তার বাসায়ও আমি থাকি না।

২০২০ সালের জুনে সর্বশেষ ‘ভালোবাসার প্রজাপতি’তে কাজ করেন পপি। ছবিটির প্রায় ২০ শতাংশ কাজ এখনো বাকি। শেষ করতে আরও দুদিন শুটিং করতে হবে। তার বাসায় গিয়ে বেশ কয়েকবার ফিরে এসেছেন ছবির এক পরিচালক মাসুমা তানি।

পপির মুক্তি প্রতীক্ষিত ছবি ‘ডাইরেক্ট অ্যাটাক’ সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে। ছবিটির মুক্তির আগে প্রচার প্রচারণায় থাকার কথা ছিল তার। কিন্তু ছবির পরিচালক সাদেক সিদ্দিকীও তার খোঁজ পাচ্ছেন না। এ প্রসঙ্গে তিনি বলেন, আমার ছবির প্রচারণায় পপির যুক্ত থাকার কথা ছিল। কিন্তু আমার সঙ্গেও যোগাযোগ করছে না সে। পপির এই আচরণে আমি খুবই বিব্রত বোধ করছি।

সবশেষ গত বছরের ২৩ ডিসেম্বর ফেসবুকে সর্বশেষ পোস্ট করেছেন পপি। এরপর থেকেই অনেকটাই উধাও পপি। ‘ভালোবাসার প্রজাপ্রতি’ ছবির শুটিং অর্ধেক করেই লাপাত্তা হয়ে যান পপি। এ ছবি ছাড়াও আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার কথাও ডিসেম্বরেই জানিয়েছিলেন এ নায়িকা।

১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমায় অভিনয় করে অভিষেক হয় পপির। তারপর উপহার দিয়েছেন অনেকগুলো ব্যবসা সফল সিনেমা। তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা আছে তার ঝুলিতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৮ মাসেও খোঁজ মিললো না চিত্রনায়িকা পপির

আপডেট টাইম : ১১:৪৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১