ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

ইসলামী অনুশাসন মানতে মিডিয়া ছাড়লেন জনপ্রিয় মডেল-উপস্থাপিকা আমব্রিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
  • ২২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ অনেকদিন ধরেই নাটক, বিজ্ঞাপন বা উপস্থাপনায় দেখা যাচ্ছিল না জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা আমব্রিনা সার্জিন আমব্রিনকে।

বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর ও ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত টি-টোয়েন্টি সিরিজেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। টিভির পর্দায় হাজির হচ্ছেন না ম্যাচ বিশ্লেষণ নিয়ে।

জানা গেছে, শোবিজ অঙ্গনকেই আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন এ মডেল- উপস্থাপিকা।  পুরোপুরি ইসলাম ধর্মের অনুশাসন মানার চেষ্টা করছেন। পাঁচ ওয়াক্ত নামাজ আদায়সহ পর্দা প্রথাও পালন করছেন। শোবিজ ছেড়ে ধর্মকর্মে মনোনিবেশ করেছেন

এমন সিদ্ধান্ত নেওয়ার কারণও ব‌্যাখ‌্যা করেছেন এই অভিনেত্রী।  ২০১৮ সালে কন্যা সন্তানের মা হওয়ার পরই তার জীবনে এই পরিবর্তন আসে। তার মেয়ের নাম আমায়া। অসুস্থ মেয়ে সুস্থ হওয়ার পরেই প্রতিজ্ঞামত তিনি শোবিজ ছেড়ে দেন।

সম্প্রতি আমায়াকে নিয়ে আমব্রিন ফেসবুকে একটি ছবি শেয়ার করেন যার ক্যাপশনে লেখা রয়েছে, ‘ওর মতো একটা ফেরেশতা দিয়ে আল্লাহ আমাকে ধন্য করেছেন। ও আমাকে একজন ভালো মানুষ বানিয়েছে। আমার সেরা সংস্করণ। দয়ালু, ধৈর্য্যশীল এবং কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ।’ মেয়ে আমায়াকে কোলে নিয়ে আদর করছেন আমব্রিন

আমায়ার জন্যই শোবিজ দুনিয়া ছেড়েছেন উল্লেখ করে আমব্রিন লিখেন, ‘মাত্র একদিন বয়সে যখন আমায়া জীবন নিয়ে লড়ছিল, তখন আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, আল্লাহ যেন আমার মেয়েকে সুস্থ করে দেন। বিনিময়ে আমি শোবিজ ছেড়ে দেব। নিয়মিত হিজাব এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব। হারাম কিছু করব না। আল্লাহ আমায়াকে সুস্থ করে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। আমিও আল্লাহর কাছে ওয়াদা পালনে মনোযোগী হয়েছি।’

২০০৭ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজের রঙিন দুনিয়ায় পা রাখেন আমব্রিন। প্রথমে মডেলিং, অভিনয় দিয়ে বেশ পরিচিতি পান। পরে ক্রিকেটে উপস্থাপনা করে বিশ্বব্যাপী সাড়া ফেলে দেন। বিশেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) উপস্থাপনা করে বেশি পরিচিত পান আমব্রিন।  ২০১৭ সালের ৪ নভেম্বর কানাডাপ্রবাসী তৌসিফ আহসান চৌধুরীকে বিয়ে করেন তিনি। এরপর থেকে কানাডাতেই থাকছেন। সেখানেই তিনি পরিবার নিয়ে স্থায়ী হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইসলামী অনুশাসন মানতে মিডিয়া ছাড়লেন জনপ্রিয় মডেল-উপস্থাপিকা আমব্রিন

আপডেট টাইম : ০৯:৫০:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১