ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

হোঁচট খেলে যে দোয়া পড়বেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৭:১২ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১
  • ২৯১ বার

হাওর বার্তা ডেস্কঃ আল্লাহ আয়ালা আমাদের সব বিপদ আপদ থেকে রক্ষার উপায় দিয়েছেন পবিত্র কোরআনে। এছাড়াও রাসূলুল্লাহ (সা.) মানুষের জীবনের প্রতিটি দিক সম্পর্কেই দিয়ে গেছেন সাজানো গোছানো দোয়া, আমল ও দিকনির্দেশনা। এমনকি চলার পথে কেউ হোঁচট খেলে, হোঁচট খেয়ে পড়ে গেলে; কী আমল করতে হবে। তারও দিকনির্দেশনা দিয়েছেন প্রিয়নবী (সা.)।

কোথাও যাওয়ার পথে কিংবা বাহনে চড়ে যাওয়ার ক্ষেত্রে অনেক সময় মানুষ হোঁচট খায় কিংবা হোঁচট খেয়ে পড়ে যায়। সে সময় করণীয় কী? এমন একটি ঘটনা রাসূলুল্লাহ (সা.) এর জীবনেও ঘটেছিল। সে সময় তিনি যা করেছেন, যে দিকনির্দেশনা দিয়েছেন; তা ওঠে এসেছে হাদিসের বর্ণনায়-

হজরত আবুল মুলাইহ (রা.) বর্ণনা করেন, একজন সাহাবি বলেন- ‘আমি একটি বাহনে রাসূলুল্লাহ (সা.) এর সঙ্গে আরোহী ছিলাম। তার (বিশ্বনবী ও আমাকে বহনকারী) বাহনটি হোঁচট খেলে; আমি বলি- ‘শয়তান ধ্বংস হোক!’

তখন রাসূলুল্লাহ (সা.) বললেন, ‘শয়তান ধ্বংস হোক’- এ কথা বলো না; কারণ এ কথা বললে শয়তান (আনন্দে) ফুলে ঘরের মতো হয়ে যায়। আর সে (শয়তান) বলে, আমার শক্তিতে (এটি হয়েছে)!

বরং (হোঁচট খেলে) বল-

بِسْمِ اللهِ : ‘বিসমিল্লাহ বা ‘আল্লাহর নামে।’

কারণ, তুমি (বিসমিল্লাহ) বললে, সে ছোট হতে হতে মাছির মতো হয়ে যায়।’ (মুসনাদে আহমাদ)

সুতরাং জীবনের প্রতিটি ক্ষণে যে যেখানে যেভাবেই হোক; হোঁচট খেলে সঙ্গে সঙ্গে সুন্নাতের অনুসরণে ‘বিসমিল্লাহ’র আমল করা আবশ্যক।

আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহর সবাইকে হাদিসের উপর আমল করার তাওফিক দান করুন। জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রিয় নবী রাসূলুল্লাহ (সা.) এর সুন্নাতগুলোকে যথাযথভাবে বাস্তবায়ন করার তাওফিক দান করুন। আমিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

হোঁচট খেলে যে দোয়া পড়বেন

আপডেট টাইম : ০৬:৫৭:১২ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১