ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

করণ জোহরের ছবিতে রণবীর-আলিয়ার সঙ্গী টোটা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
  • ২৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ এবার করণ জোহরের পরিচালনায় রুপালি পর্দায় ফের একবার হাজির হতে চলেছেন টোটা রায় চৌধুরী! এর আগে হিন্দি ছবিতে দেখা গেছে খরাজ মুখোপাধ্যায়, প্রসেনজিৎ,পরমব্রত, রজতাভ দত্তের মতন একাধিক টলি অভিনেতা-অভিনেত্রীদের। এবার সেই তালিকায় যুক্ত হলেন টোটা রায় চৌধুরীও। তবে এর আগেও মধুর ভান্ডারকর, প্রদীপ সরকার, সুজয় ঘোষের সঙ্গে আগে কাজ করেছেন তিনি। এই প্রথমবার করণ জোহারের সঙ্গে কাজ করবেন তিনি।

কয়েকদিন আগেই করণ জোহর তার নতুন ছবির ঘোষণা করেছেন। দীর্ঘ পাঁচ বছর পর ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ নিয়ে পরিচালনায় ফিরছেন তিনি। এই ছবিতে মুখ্যভূমিকায় রণবীর সিং ও আলিয়া ভাট থাকলেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এই বাঙালি অভিনেতাকে। কিছুদিন আগেই ‘রকি অওর রানি কী প্রেম কাহিনী’ ছবির অডিশনের জন্য ডাক পেয়েছিলেন টোটা। অভিনেতার অডিশন দেখে মুগ্ধ হয়েছিলেন করণ ও তার টিম।

এই প্রসঙ্গে টোটা রায় চৌধুরী জানিয়েছেন, করণ আমাকে কাস্ট করেছে। তবে ছবিতে চরিত্রটা ঠিক কেমন তা নিয়ে আপাতত কিছুই বলতে পারব না। তবে টোটা যে করণের ছবিতে রণবীর ও আলিয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করে দাপিয়ে অভিনয় করবেন, তা নিশ্চিত করেছেন তিনি।

আগেই জানা গেছে, এই ছবিতে দেখা যাবে শাবানা আজমি, জয়া বচন এবং ধর্মেন্দ্রকে। আলিয়ার দাদু-দিদার ভূমিকায় দেখা যাবে শাবানা আজমি ও ধর্মেন্দ্রকে। ‘রকি’-র দিদা হিসেবেই দর্শকদের সামনে হাজির হবেন জয়া বচন। এই ছবিতে শাবানা আজমির সঙ্গে নাকি জয়া বচ্চনের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিকোয়েন্স রয়েছে। যা দেখতে ইতিমধ্যেই মুখিয়ে রয়েছে দর্শকগণ।

উল্লেখ্য, কয়েক মাস আগে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল করণের ধর্মা প্রোডাকশনে তৈরি অ্যান্থলজি ‘অজীব দাস্তান’। এরই ‘অনকহি’ ছবিতে টোটার কাজ পছন্দ হয় করণের। আর তারপরেই নতুন ছবিতে টোটাকে নেওয়ার সিদ্ধান্ত করণের। জানা গিয়েছে, আগামী সেপ্টেম্বর থেকেই এই ছবির শুটিং শুরু করবেন তিনি। অন্যদিকে, টোটার হাতে আপাতত রয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের ফেলুদার নতুন সিজনও।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

করণ জোহরের ছবিতে রণবীর-আলিয়ার সঙ্গী টোটা

আপডেট টাইম : ০৩:৩৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১