ঢাকা ০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন

বাংলাদেশকে শ্রেয়তর দল মানলেন আমির সোহেল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৩:১৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০১৫
  • ৫৮৬ বার

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ধারাভাষ্যকার ছিলেন সাবেক ক্রিকেটার আমির হোসেল। পাকিস্তান ক্রিকেটে বোর্ডের সাবেক এই প্রধান নির্বাচক নিজেদের দলের চেয়ে বাংলাদেশকে শ্রেয়তর দলের মর্যদা দিলেন বাংলাদেশ ছাড়ার আগে। মুশফিক-সাকিব-তামিমদের প্রশংসাও ঝড়ে তার কণ্ঠে। দেশের উদ্দেশে ঢাকা ছেড়েছে পাকিস্তান দল। আমির সোহেল পাকিস্তান দলের বর্তমান পরিস্থিতি ও বোর্ডে নানা কর্মকা-ের কঠিন সমালোচনাও করেন। তিনি বাংলাদেশ দল নিয়ে বলেন, ‘বাংলাদেশের বুদ্ধিদীপ্ত ক্রিকেট খেলা আমার ভাল লেগেছে। তারা উন্নতির জন্য অনেক পরিশ্রম করেছে। এটা দারুণ ব্যাপার। বাংলাদেশের মুশফিকুর রহীমের খেলা আমার দারুণ লাগে। তার টেকনিক খুব ভাল। এছাড়া তামিম ইকবাল ও সাকিবের খেলাও খুব ভাল লাগে। সব মিলিয়ে ক্রিকেটে বাংলাদেশের ভাবমূর্তি বদলে গেছে। বাংলাদেশের ক্রিকেট অনেক পরিবর্তন হয়েছে। এখান থেকে তারা সামনে আরও অনেক দূর এগিয়ে যেতে পারবে। নতুন যাত্রা হয়তো এই সিরিজের মাধ্যমে হবে বাংলাদেশের ক্রিকেটের।’
অন্যদিকে পাকিস্তানের পারফরমেন্স নিয়ে ভীষণ ক্ষিপ্ত সাবেক এই ক্রিকেটার। তিনি বলেন, ‘পাকিস্তান দল যেভাবে খেলে, সেভাবে খেলতে পারেনি এটা হতাশাজনক। পাকিস্তানের আত্মবিশ্বাস এখন নিচের সারিতে। তারা ব্যর্থ হয়েছে। কারণ তাদের আত্মবিশ্বাস নেই। দলে যারা আছে তাদের  বেশির ভাগই এই পর্যায়ে খেলার আত্মবিশ্বাস নেই। তারা কোন সিচুয়েশনে কি করবে এ সবই ব বোঝে না। এভাবে চলতে থাকলে পাকিস্তানের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে। হকির যে অবস্থা হয়েছে ঠিক তেমন অবস্থা হবে ক্রিকেটে। আমাদের যারা ক্রিকেট পরিচালনা করেন তাদের এখনই পদক্ষেপ নিতে হবে; না হয় পাকিস্তানের ক্রিকেটকে বাঁচানো যাবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ

বাংলাদেশকে শ্রেয়তর দল মানলেন আমির সোহেল

আপডেট টাইম : ০৩:৪৩:১৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০১৫