ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

মিম পরিচালকের বিরুদ্ধে অশোভন প্রস্তাবের অভিযোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১
  • ২২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ আবারো সামাজিক যোগাযোগের মাধ্যমে বিতর্কিত স্ট্যাটাস দিয়ে আলোচনার জন্ম দিলেন মডেল ও অভিনেত্রী মারিয়া মিম। আর এ স্ট্যাটাসে এক পরিচালককে তুইতোকারি সম্বোধন করে তার বিরুদ্ধে অশোভন প্রস্তাবের অভিযোগ করেন এই অভিনেত্রী। তারপর থেকে মিমের স্ট্যাটাস নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা কল্পনা।

এই অভিনেত্রীর অভিযোগ, মিটিংয়ের নামে তাকে হুইস্কি খাওয়ারও প্রস্তাব দিয়েছিল ওই পরিচালক। যদিও ওই পরিচালকের নাম প্রকাশ করেননি তিনি।

শুক্রবার (২৫ জুন) দেওয়া স্ট্যাটাসে মিম লেখেন, ‘আমার লাইফে সেরা একটা ইডিয়ট ডিরেক্টর, যে দুই-চারটা কাজ করে নিজেকে সেই লেভেলের ডিরেক্টর ভাবে। মিটিংয়ের নামে বলে হুইস্কি খাবা? উনার নাকি চরিত্রই এমন সবার সঙ্গে প্রেম করে বেড়ায়।’

স্ট্যাটাসে তিনি আরও লেখেন, ‘ভাই, তোর যদি মেয়ে পছন্দ হয় সরাসরি অফার করবি। এত….করার কী আছে? তুই কি সবাইকে ছোটলোক শিল্পী মনে করিস নাকি? ৩-৪ লাখ টাকার প্রজেক্ট করে খুব….ফালায় দিবি। তোদের মতো নর্দমা মিডিয়ায় কেন? মেয়েগুলো কেন তোদের বয়কট করে না?’

বিষয়টি নিয়ে মিমের সঙ্গে যোগাযোগ করে পরিচালকের নাম জানতে চাইলে তিনি আপাতত নাম প্রকাশ করতে চান না বলে জানান। তবে তিনি আশা করেন যতটুকু বলেছেন তাতেই হয়তো তাদের শিক্ষা হবে।

পরে আরেক স্ট্যাটাসে মারিয়া মিম লিখেছেন, ‘এখানে সবসময় রাজনীতির শিকার হতে হয়, যতই তোমার ট্যালেন্ট থাকুক না কেন? প্রেমিকা বানাতে চাইবে সবসময়।’

উল্লেখ্য, ২০১২ সালের ২৪ মে অভিনেতা সিদ্দিককে বিয়ে করেন বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিম। পরের বছরের ২৫ জুন তাদের কোলজুড়ে পুত্রসন্তান আসে। ২০১৮ সাল থেকে মডেলিং ও অভিনয় ক্যারিয়ার গড়তে ইচ্ছা পোষণ করেন মিম। কিন্তু সিদ্দিক তাতে রাজি না থাকায় ঝামেলা বাধে দুজনের। কিন্তু ২০১৯ সালে বাড়তে থাকে মিম-সিদ্দিকের দূরত্ব, আলাদা হয়ে যান তারা। ডিভোর্সের পর ছেলে আরশকে নিয়ে আলাদা থাকছেন মিম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

মিম পরিচালকের বিরুদ্ধে অশোভন প্রস্তাবের অভিযোগ

আপডেট টাইম : ০১:৩৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১