ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

গোনাহ মাফের ছোট্ট আমল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৬:০০ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
  • ২৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ মহান আল্লাহ তায়ালা বান্দার সব সমস্যা সমাধানের জন্য উপায় দিয়েছেন পবিত্র কোরআনে। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ শিক্ষক প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.) আমাদের শিখিয়েছেন সব আমল। ছোট্ট একটি তাসবিহ ১০০ বার পড়লেই পাওয়া যাবে এক হাজার নেকি। আবার এক হাজার অপরাধের গোনাহ থেকেও মিলবে মুক্তি। হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) তার সঙ্গে উপস্থিত সাহাবাগণকে বললেন, ‘তোমাদের মধ্যে কেউ কি এক হাজার নেকি অর্জন করতে অক্ষম? উপস্থিতদের একজন জানতে চাইলেন, আমাদের একজন কীভাবে এক হাজার নেকি অর্জন করবে? তিনি বললেন-

‘তোমাদের কেউ একশতবার তাসবিহ سُبْحَانَ الله (সুবহানাল্লাহ) পড়লেই তার আমালনামায় এক হাজার নেকি লিখে দেওয়া হবে এবং তার এক হাজার অপরাধ ক্ষমা করে দেয়া হবে। (তিরমিজি, মুসলিম)

শুধু তা-ই নয় হজরত ইবরাহিম আলাইহিস সালাম মিরাজের রাতে রাসূলুল্লাহ (সা.) কে বললেন, ‘হে মুহাম্মাদ! আপনার উম্মাতকে আমার সালাম পৌঁছে দেবেন। আর তাদের জানিয়ে দেবেন-

‘জান্নাতের জমিন অনেক সুঘ্রাণে সমৃদ্ধ। আর সেখানকার পানি অত্যন্ত সুস্বাদু। জান্নাত একটি সমতল ভূমি এবং তার গাছপালা হলো-

سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ

উচ্চারণ : ‘সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার’। (তিরমিজি, তালিকুর রাগিব)

হাদিসের বর্ণনায় মহান আল্লাহর পবিত্রতা বর্ণনার ছোট্ট এ আমলের রয়েছে অনেক ফজিলত ও তাৎপর্য। রাসূলুল্লাহ (সা.) উম্মতে মুহাম্মাদির জন্য ছোট্ট এ তাসবিহ’র বিশেষ ফজিলত বর্ণনা করেছেন। যে তাসবিহতে রয়েছে, মহান আল্লাহর প্রশংসা ও পবিত্রতা ঘোষণা।

আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহকে ছোট্ট তাসবিহ (সুবহানাল্লাহ) প্রতিদিন ১০০ বার পড়ার তাওফিক দান করুন। এর বিনিময়ে এক হাজার নেকি পাওয়ার এবং এক হাজার অপরাধের গোনাহ থেকে মুক্তি পাওয়ার তাওফিক দান করুন। আমিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

গোনাহ মাফের ছোট্ট আমল

আপডেট টাইম : ০৮:৩৬:০০ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১