ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ধরো তোমার প্রেমে পড়লাম আর উঠলামই না, মাহির স্ট্যাটাস ঘিরে জল্পনা তুঙ্গে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১
  • ২১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ কিছুদিন আগে ঘটা করে এক ফেসবুক স্ট্যাটাসে পাঁচ বছরের সংসার ভাঙার খবর দেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সিলেটের ব্যবসায়ী স্বামী মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিচ্ছেদ হওয়ার খবর জানিয়ে গত ২২ মে দিবাগত রাতে ফেসবুক স্ট্যাটাসে মাহি লিখেন, এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সঙ্গে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা।

এ ঘটনার রেশ কাটতে না কাটতে নতুন অরেকটি স্ট্যাটাস দিয়ে ভক্তদের মাথা ঘুরপাক খাইয়ে দিলেন এই চিত্রনায়িকা। বিয়ের ‘আবহমাখা’ একটি ছবি পোস্ট করেছেন তিনি। গেল শুক্রবার (১১ জুন) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া পোস্টের ক্যাপশনে এই নায়িকা লিখেছেন, আমি তোমাকে গানে, সিনেমায় এমনকি সব জায়গায় অনুভব করি, আলহামদুলিল্লাহ।

এরপরে ১৩ জুন নায়িকা আরেকটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি ক্যাপশনে লিখেন- ধরো তোমার প্রেমে পড়লাম আর উঠলামই না।

মেহেদি রাঙা হাত, পরনে লাল কাতান শাড়িতে ছবি ও ক্যাপশন দেখে তার ভক্তদের মাথায় নতুন ভাবনা ঘুরপাক খাচ্ছে। তবে কি মাহি আবারো বিয়ে করেছেন? এমন প্রশ্ন অনেক ভক্তদের। অনেকে মাহির সেই ছবির নিচে কমেন্টে লিখেছেন, মাহি কি বিয়ে করেছেন নাকি।

যদিও মাহির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো উত্তর আসেনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে যারা তাকে ফলো করেন কিংবা ফলো করেন না তারাও নতুন হিসাব কষছেন। মাহি কি আবার বিয়ে করেছেন? এছাড়া পোস্ট করা ছবি ও ক্যাপশনের বিষয়ে ভক্তদের কমেন্টসের এখনো কোনো উত্তর দেননি মাহি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ধরো তোমার প্রেমে পড়লাম আর উঠলামই না, মাহির স্ট্যাটাস ঘিরে জল্পনা তুঙ্গে

আপডেট টাইম : ০২:১১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১