ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ঐশ্বরিয়ার যে অপমান ১৭ বছরেও ভুলতে পারেননি করণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৫:০৪ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১
  • ২১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ যা-ই বলুন, কেউ ফিরিয়ে দিলে মনের মধ্যে একটা কিছু ঠিক হয়! করণ জোহরের ছবির নাম ধার করে বললে বলতে হয়, কুছ কুছ হোতা হ্যায়!

মনোস্তত্ত্ব ব্যাখ্যার ব্যাপারে বলিউডের এই আলোচিত পরিচালক-প্রযোজকের প্রসঙ্গ টেনে আনার কারণ একটাই- ঘটনা যে তার ওই ১৯৯৮ সালে মুক্তি পাওয়া ছবি কুছ কুছ হোতা হ্যায় ঘিরেই! আর যার ফিরিয়ে দেওয়া নিয়ে মনের মধ্যে তোলপাড়, তিনি আর কেউই নন, খোদ ঐশ্বরিয়া রাই বচ্চন!

ঐশ্বরিয়া নিজেই জানিয়েছেন কুছ কুছ হোতা হ্যায় ছবির টিনা চরিত্রে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। করণ জোহরও জনসমক্ষে ঐশ্বরিয়ার এই ফিরিয়ে দেওয়ার স্বীকার করে নিয়েছেন।

কুছ কুছ হোতা হ্যায় ছবির টিনা চরিত্রে অভিনয়ের প্রস্তাব যখন ঐশ্বরিয়ার কাছে যায় তখন তিনি সবে তিনটে ছবি শেষ করেছেন তার ফিল্ম ক্যারিয়ারে। কিন্তু তারপরও ধর্মা প্রোডাকশনসের কাছ থেকে আসা এই প্রস্তাব তার খুব একটা ভালো বলে মনে হয়নি!

ওই চরিত্র ফিরিয়ে দেওয়ার ব্যাপারে ঐশ্বরিয়া জানিয়েছিলেন, আমি তখন অভিনয় জগতে জমি শক্ত করার চেষ্টা করছি। বলিউডে একেবারেই নতুন। ওই সময়ে যদি টিনার চরিত্রটা করতাম, তাহলে লোকে বলতই বলত যে দেখো, ঐশ্বর্য নিজের মডেলিংয়ের ধারাই ছবির জগতে বয়ে নিয়ে চলেছে।

সেই মডেলিং জগতের মতো স্ট্রেট করা চুল, সুন্দর মেক আপ, মিনি স্কার্ট, পাউট করা, এর বাইরে আর কিছু ও পারে না। করণকে ফিরিয়ে দেওয়ার পিছনে ঠিক এই ভাবনাই কাজ করেছিল বলে জানিয়েছিলেন তিনি।

করণ জোহর কিন্তু ব্যাপারটা সহজ ভাবে নিতে পারেননি! মুখে তিনি নানা ভাবে নানা সময়ে বলেছেন বটে যে ঐশ্বরিয়া তার প্রিয় নায়িকা, কিন্তু সেই প্রিয় নায়িকার জন্য তার চিত্রনাট্যে কুছ কুছ হোতা হ্যায় মুক্তি পাওয়ার পরের ১৭ বছরে একবারও জায়গা হয়নি। তবে ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত অ্যায় দিল হ্যায় মুশকিল ছবিতে অপমান ভুলে ঠিকই ঐশ্বরিয়াকে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন করণ।

আসলে সাবা তলইয়ার খান চরিত্রের জন্য করণের তন্বী, নায়কের চেয়ে বয়সে বড় এক অভিনেত্রীর প্রয়োজন ছিল। তাই এবারে নিজের প্রয়োজনেই অহঙ্কার গিলে ফের ঐশ্বরিয়ার দ্বারস্থ হয়েছিলেন করণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ঐশ্বরিয়ার যে অপমান ১৭ বছরেও ভুলতে পারেননি করণ

আপডেট টাইম : ১২:০৫:০৪ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১