ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

মা ও প্রেমিকা, দ্বৈত ভূমিকায় মিথিলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১
  • ২২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ব্যস্ত সময় কাটছে রাফিয়াত রশিদ মিথিলার। ঈদুল আজহা উপলক্ষ্যে একাধিক নাটক ও টেলিফিল্মে অভিনয় করছেন তিনি।

বর্তমানে ব্যস্ত আছেন ‘অন্তর্জলী যাত্রা’ নাটকের শুটিং নিয়ে। নাটকটি আসন্ন ঈদে  মুক্তি পাবে। সেই নাটকের শুটিংয়ের কিছু ছবি নিজের ফেসবুকে শেয়ার করেছেন মিথিলা।

নাটকটি নিয়ে মিথিলা বলেন, অন্তর্জলী যাত্রা নামটা শুনলেই গৌতম ঘোষের সেই বিখ্যাত ছবিটার কথা মনে পড়বে। তবে ওটা সঙ্গে এই নাটকের কোনো সম্পর্ক নেই। তবে আবার কিছুটা মিল আছেও। এই নাটকটির পরিচালক রাকেশ বসু। এটা ওনারই গল্প, চিত্রনাট্যও ওনারই লেখা।

‘অন্তর্জলী যাত্রা’র গল্প প্রসঙ্গে মিথিলা বলেন,  এই গল্পটা মা ও ছেলের গল্প। অল্পবয়সী মা। ছেলেটা ছোট থেকেই একটা মানসিক আঘাতের মধ্যে কাটিয়েছে। কারণ, ও মাকে গার্হস্থ্য হিংসার শিকার হতে দেখেছে, ও মাকে হারায়। ছেলেটা বড় হওয়ার পর যে মেয়ের সঙ্গে সম্পর্ক তৈরি হয়, তার চেহারার মধ্যে ও মায়ের চেহারা কল্পনা করে। সেটা নিয়েই গল্প এগোবে। এখানে আমি মা ও মেয়ে দুই চরিত্রেই অভিনয় করেছি। এটা আমার কাছে চ্যালেঞ্জিং ছিল। আমি নিজে যেহেতু নারীদের নিয়ে কাজ করি, আমারও সন্তান আছে, তাই গল্পটার সঙ্গে আমি একাত্ম হতে পেরেছি। এই গল্পে ছেলেটা মানসিক সমস্যার মধ্যে কাটায়, আর সেটাই গল্পের একটা গুরুত্বপূর্ণ বিষয়।

এই নাটকে মিথিলার বিপরীতে দেখা যাবে অভিনেতা ইরফান সাজ্জাদকে।

শুধু বাংলাদেশ নয়, ওপার বাংলাতেও রাফিয়াত রশিদ মিথিলা এখন পরিচিত নাম। ভারত-বাংলাদেশ দুই দেশের অনুরাগীরাই মিথিলা অভিনীত এই নাটক দেখার অপেক্ষায় রয়েছেন।

জানা যাচ্ছে, বাংলাদেশের টিভি চ্যানেলের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মও মুক্তি পাবে মিথিলা অভিনীত  ‘অন্তর্জলী যাত্রা’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

মা ও প্রেমিকা, দ্বৈত ভূমিকায় মিথিলা

আপডেট টাইম : ১১:৩৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুন ২০২১