ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

যন্ত্রণা’য় বাপ্পীর বিপরীতে জাহারা মিতু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১
  • ৩২২ বার

হাওর বার্তা ডেস্কঃ নায়িকা চূড়ান্ত না হওয়ায় নায়ক বাপ্পী চৌধুরীকে নিয়েই চলতি বছরের ২৫ ফেব্রুয়ারিতে শুরু হয় অপূর্ব রানা পরিচালিত ‘যন্ত্রণা’ ছবির শুটিং। বাপ্পি চৌধুরীকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু দৃশ্য ধারণের পর করোনার কারণে স্থগিত রাখা হয় শুটিং। আগামী ২২ জুন থেকে একসঙ্গে নায়ক-নায়িকা নিয়েই ফের শুটিং ফ্লোরে উঠছে ‘যন্ত্রণা’। পরিচালক নিশ্চিত করেছেন ‘যন্ত্রণা’র নায়িকা হিসেবে নেওয়া হয়েছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতা থেকে উঠে আসা সুন্দরী জাহারা মিতুকে।

এ প্রসঙ্গে নির্মাতা রানা বলেন, ‘বেশ আগেই যন্ত্রণার নায়িকা হিসেবে জাহারা মিতুকে চূড়ান্ত করা হয়েছে। তাদের ফটোশুটও করা হয়েছে। সব ঠিক থাকলে চলতি মাসের শেষের দিকে শুটিংয়ে যাবো আমরা।’

নায়ক বাপ্পি বলেন, সিনেমাটির গল্প দারুণ। এর আগেও অপূর্ব-রানা ভাইদের একটি সিনেমায় কাজ করেছি। আশা করছি সিনেমাতে দর্শকরা নতুন কিছু পাবেন। এই নতুনত্বের মধ্যে প্রথম চমক হচ্ছে নতুন জুটি। ছবিটির নায়িকা হিসেবে জাহরা মিতু চুক্তিবদ্ধ হয়েছে। ওর জন্য শুভ কামনা। আশা করি ভালো একটা ছবি উপহার দিতে পারবো আমরা।’

‘যন্ত্রণা’ অভিনয়ের বিষয়টি নিশ্চিত করে মিতু বলেন, ‘যন্ত্রণা ছবিতে অনেকদিন আগেই চুক্তিবদ্ধ হয়েছি। অপূর্ব রানা ভাই ভালো একজন মানুষ। আর এ ছবিতে নায়ক হিসেবে আছেন বাপ্পি চৌধুরী। আশা করি তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভালো হবে।’

তিনি আরও জানান, সিনেমাটিতে অনিমা চরিত্রে দেখা যাবে তাকে। ধনীর দুলালী এই তরুণীকে নিয়েই এগিয়ে যাবে গল্প। তবে এটি নারী কেন্দ্রিক সিনেমা নয় বলেও স্পষ্ট করেছেন মিতু।

উল্লেখ্য, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতা থেকে উপস্থাপনায় এসে নজর কাড়েন জাহারা মিতু। পরে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের দুই তারকা অভিনেতা শাকিব খান ও দেব’র সঙ্গে ‘আগুন’ ও ‘কমান্ডো’ দুই ছবিতে নাম লিখিয়ে আলোচিত হন। দুটি সিনেমাই মুক্তির অপেক্ষায় রয়েছে। এর বাইরে সাম্প্রতিক সময়ে আরও দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন জাহারা মিতু। তবে সে ছবিতে নায়ক হিসেবে মিতুর বিপরীতে কে থাকছেন সেটা এখনও অজানা তার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

যন্ত্রণা’য় বাপ্পীর বিপরীতে জাহারা মিতু

আপডেট টাইম : ০৩:০৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১