ঢাকা ১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

ইসরাইলের নিষেধাজ্ঞা আল-আকসার ইমামের ওপর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
  • ৩১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ জেরুজালেমের পবিত্র মসজিদ আল-আকসার ইমাম শেখ ইকরিমা সাবরির ওপর চার মাসের নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরাইল। ইহুদিবাদী দেশটির গোয়েন্দা বিভাগ দেশটির স্বারাষ্ট্রমন্ত্রী এরিয়ে ডেরির স্বাক্ষরিত আল-আকসায় প্রবেশে নিষেধাজ্ঞার আদেশের কপি গত সোমবার ইমাম শেখ ইকরিমা সাবরির কাছে পাঠিয়েছে। তবে, কেন ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা এতে উল্লেখ করা হয়নি।  খবর ইয়েনি সাফাকের। তবে, শেখ ইকরিমা এই আদেশকে ইসরাইলের অন্যায় পদক্ষেপ হিসেবে আখ্যায়ীত করেছেন। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, জেরুজালেম ফিলিস্তিনিদের, এখানে কোনো কিছু ইসরাইল নিয়ন্ত্রণ করতে পারে না।এ সব করে দখলদাররা আমাদের ঐক্য ও মনোবল ভাঙতে পারবে না। এর আগে গত ২৬ মার্চ শেখ ইকরিমার ওপর একমাসের নিষেধাজ্ঞা আরোপ করে ইসরাইল।তার মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন করে আরও চার মাসের নিষেধাজ্ঞা আরোপ করা হলো। জেরুজালেম ও ফিলিস্তিনের সাবেক গ্র্যান্ড মুফতি ৮২ বছর বয়সী এ ইমামকে বহুবার ইহুদিবাদী ইসরাইলের পুলিশ গ্রেফতার করেছে এবং নিষেধাজ্ঞা আরোপ করেছে, কিন্তু কোনো কিছুই তাকে দমাতে পারেনি। ইয়েনি শাফাক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

ইসরাইলের নিষেধাজ্ঞা আল-আকসার ইমামের ওপর

আপডেট টাইম : ১০:২৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১