ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

করোনার টিকা না নিয়েও রমজানে ওমরাহ করা যাবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
  • ২৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাপ্রতিরোধী টিকা না-নিলেও আসন্ন রমজানে ওমরাহ পালন করা যাবে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এমন খবর দিয়েছে।

ক্ষুদেব্লগ টুইটারে এ নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের কাস্টমার সার্ভিস সেন্টার জানায়, রমজানে ওমরাহ পালনের অনুমতির জন্য টিকাগ্রহণ অপরিহার্য করা হয়নি।

অর্থাৎ কোনো ব্যক্তি করোনার টিকা নিতে না পারলেও তিনি ওমরাহ পালন করতে সৌদি আরব যেতে পারবেন।

চলতি সপ্তাহের শুরুতে একটি বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, ১২ এপ্রিল রমজান শুরু হওয়ার আগে হজ ও ওমরাহ-সম্পর্কিত সেবার সবকর্মীকে টিকা নিতে হবে।

যেসব কর্মী টিকা গ্রহণ করেননি, তাদের অবশ্যই করোনায় নেগেটিভ আসার পিসিআর পরীক্ষার ফল দেখাতে হবে এবং প্রতি সপ্তাহে তা নবায়ন করতে হবে।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ৫৮৫জন করোনায় আক্রান্ত হওয়ায় দেশটিতে পাঁচ হাজার ২৫৫ সক্রিয় কোভিড-১৯ রোগী রয়েছেন। যাদের মধ্যে ৬৯৩ জনের অবস্থা গুরুতর।

দেশটিতে এখন পর্যন্ত তিন লাখ ৯০ হাজার সাত জন প্রাণঘাতী এই মহামারীতে আক্রান্ত হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

করোনার টিকা না নিয়েও রমজানে ওমরাহ করা যাবে

আপডেট টাইম : ০৭:৪১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১