ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ তেলের ঘাটতি নেই, আগের চেয়ে সরবরাহ বাড়ানো হয়েছে : জ্বালানিমন্ত্রী ঢামেকসহ ৫ মেডিক্যাল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ রাশিয়া থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে বাংলাদেশ পুলিশের হারানো ইমেজ উদ্ধারে সক্রিয় সরকার, অস্থিরতা তৈরির চেষ্টায় একটি গ্রুপ আকাশপথের নতুন রাজত্বের পথে পারস্য! ৬.৫ বিলিয়নের রাশিয়ান Kibony সিস্টেমসহ Su-35 এখন ইরানে, তবে কি অকেজো মার্কিন রাডার প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ এইচএসসি পরীক্ষা শুরু ৭ জুন : শিক্ষামন্ত্রী সংসদে নামাজ পড়তে গিয়ে জুতা খোয়ালেন এমপি ২০ বছর পর ৩৩০ পুলিশ কর্মকর্তার নিয়োগ, স্বাস্থ্য পরীক্ষা মঙ্গলবার শুরু

বিশ্বনবির সব দোয়ার সমষ্টি যে দোয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১২:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
  • ২৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ আল্লাহর সাহায্য পেতে হলে তার কাছে ক্ষমা চাওয়া, ধরনা দেয়া কিংবা দোয়া করার বিকল্প নেই। এ সাহায্য পাওয়ার সর্বোত্তম উপায় ও পদ্ধতি হচ্ছে বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণে দোয়া করা। কীভাবে ক্ষমা প্রার্থনা করতে হবে, কোন ভাষায় দোয়া করতে হবে তাও বলেছেন তিনি। হাদিসে এসেছে-

হজরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনেক দোয়াই করেছেন কিন্তু আমরা তার কিছুই মনে রাখতে পারিনি। আমরা বললাম, হে আল্লাহ্‌র রাসুল! আপনি অনেক দোয়াই করেছেন কিন্তু আমরা তার কিছুই মনে রাখতে পারিনি।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আমি কি তোমাদের এমন কিছু (একটি দোয়া) বলে দেব না; যা সেই সব দোয়ার সমষ্টি হবে? তোমরা বল-
اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا سَأَلَكَ مِنْهُ نَبِيُّكَ مُحَمَّدٌ وَنَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا اسْتَعَاذَ بِكَ مِنْهُ نَبِيُّكَ مُحَمَّدٌ وَأَنْتَ الْمُسْتَعَانُ وَعَلَيْكَ الْبَلاَغُ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ ‏
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খাইরি মা সাআলাকা মিনহু নাবিয়্যিকা মুহাম্মাদুন ওয়া নাউজুবিকা মিন শাররি মাসতাআজা বিকা মিনহু নাবিয়্যুকা মুহাম্মাদুন ওয়া আংতাল মুসতাআনু ওয়া আলাইকাল বালাগু ওয়া লা হাওলা ওয়া লা কুয়্যাতা ইল্লা বিল্লাহি।’

অর্থ : হে আল্লাহ‌! আমরা তোমার কাছে সেই কল্যাণ আশা করি; যা তোমার নবি (রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তোমার কাছে আশা করেছেন এবং আমরা তোমার কাছে সেই অনিষ্ট থেকে মুক্তি চাই; যে অনিষ্ট থেকে তোমার নবি (রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তোমার কাছে আশ্রয় চেয়েছেন। তুমিই একমাত্র সাহায্যকারী এবং তুমিই (কল্যাণ) পৌঁছিয়ে দাও। আল্লাহ‌ তাআলা ছাড়া অনিষ্টতা রোধ করার এবং কল্যাণ পৌঁছানোর আর কোনো ক্ষমতাবান নেই।’ (তিরমিজি)

হাদিসে উল্লেখিত এ দোয়াটি সব দোয়ার সমষ্টি। আর এভাবে দোয়া করার জন্য তিনি সাহাবায়ে কেরামকে নসিহত করেছেন। যা উম্মতে মুহাম্মাদির জন্য অনুকরণীয়।

সুতরাং মুমিন মুসলমানের উচিত, আল্লাহর সাহায্য পেতে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নসিহত মেনে উল্লেখিত দোয়াটি বেশি বেশি পড়া। আল্লাহর ক্ষমা ও সাহায্য কামনা করা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শেখানো দোয়ার মাধ্যমে যে কোনো বিষয়ে তার কাছে প্রার্থনা করার তাওফিক দান করুন। আমিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধের নির্দেশ

বিশ্বনবির সব দোয়ার সমষ্টি যে দোয়া

আপডেট টাইম : ০৪:১২:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১