ঢাকা ০৪:১১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

প্রেম করছে শ্রাবন্তীর ছেলে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১
  • ২৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ নিজের ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই খবরের শিরোনামে আসেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আর এবার প্রেম নিয়ে আলোচনায় এলেন তার ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায়।

নতুন বছরের শুরুতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন তিনি। প্রেমিকা দামিনী ঘোষের সঙ্গে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে জানালেন তাদের প্রেমের তিন বছর পূর্ণ হয়েছে। দামিনী পেশায় মডেল। তিনিও অভিমন্যুর সঙ্গে ছবি শেয়ার করে স্বীকার করেছেন ভালোবাসার কথা। লেখেন, একই মানুষের সঙ্গে নতুন একটা বছর শুরু করলাম। সেই ছবিতে অভিমন্যুর মন্তব্য, লাভ ইউ ইনফাইনাইট বেবি। অর্থাৎ, দুজনেই নিজেদের তরফ থেকে সম্পর্ক ‘কবুল’ করেছেন।

তাদের জুটি দেখে আপ্লুত নেটাগরিকরাও। অনেকে তরুণ জুটিকে আগামীর জন্য শুভেচ্ছা জানিয়েছেন। বেশ কয়েকজন আবার দামিনীর সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন শ্রাবন্তীর। তাদের কথায়, অভিমন্যুর মায়ের মতোই সুন্দরী তার প্রেমিকা। তবে মায়ের মতোই ট্রোলাররা পিছু ছাড়েনি ছেলেরও।

সাম্প্রতিক গুঞ্জন অনুসারে, স্বামী রোশানের সঙ্গে শ্রাবন্তীর সম্পর্ক ভালো যাচ্ছে না। যদিও এই বিষয়ে দুজনেই নীরব। নায়িকার সর্বশেষ সোশ্যাল মিডিয়া পোস্টও ইঙ্গিতপূর্ণ। নিজের ছবি পোস্ট করে রবিবার ফেইসবুকে লেখেন, নীরবতা থেকে শিখছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

প্রেম করছে শ্রাবন্তীর ছেলে

আপডেট টাইম : ০৪:৪৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১