ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

আমি বোধহয় তোকে ঠিকভাবে ভালোও বাসতে পারলাম না

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩৮:৫১ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১
  • ২২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ জনপ্রিয় অভিনয়শিল্পী মোশাররফ করিম। ২০০৪ সালের ৭ অক্টোবর অভিনেত্রী রোবেনা রেজা জুঁইয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এরই মধ্যে ১৬টি বসন্ত একসঙ্গে পার করেছেন মোশাররফ-জুঁই।

এই দম্পতির রোবেন রায়ান করিম নামে একটি পুত্রসন্তান রয়েছে। রোববার (৩ জানুয়ারি) রায়ানের জন্মদিন। বিশেষ এই দিনে পুত্রকে শুভেচ্ছা জানাতে গিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন রোবেনা রেজা জুঁই। স্বামী-সন্তানের সঙ্গে তোলা বেশ কিছু স্থিরচিত্র পোস্ট করেছেন তিনি।

পুত্র রায়ানকে উদ্দেশ্য করে জুঁই লিখেছেন—তুই আমার জীবনের সেই বিস্ময়কর বহুমূল্যবান উপহার, যা গ্রহণ করা বা বহন করার যোগ্য হয়তো আমি না। তুই আমাকে নতুন জন্ম দিয়েছিস, আমি মেয়ে থেকে মা হয়েছি, তোর অসাধারণত্ব আমাকে ভিন্নভাবে দুনিয়াকে, সম্পর্কগুলোকে দেখতে শিখিয়েছে।

রাইয়ানের মনোজগতে প্রবেশ করার ইচ্ছা জুঁইয়ের। কিন্তু তা সম্ভব নয়। আর এ নিয়ে আফসোস তার। বিষয়টি উল্লেখ করে জুঁই লিখেছেন—আফসোস একটাই আমি তোর দুনিয়ায় যদি প্রবেশ করতে পারতাম, তোর ভাবনাগুলো যদি বুঝতে পারতাম—কত মজাই না হতো! তোর সাথে আমিও এই স্বার্থপর, অকারণে দৌড়ানো দুনিয়া আর তাদের চিন্তা-ভাবনা থেকে দূরে সরে গিয়ে শান্তির নির্ভাবনার কোনো দুনিয়া বানাতাম।

সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে জুঁই লিখেন—সৃষ্টিকর্তা তোকে সকল বালা, সকল কু-দৃষ্টি থেকে রক্ষা করুন। তোকে যত্নে-আদরে সকলের চোখের মধ্যমণি করে রাখুন, আমি তোর পাশে থাকি বা নাই থাকি। আমি বোধহয় তোকে ঠিকভাবে ভালোও বাসতে পারলাম না। শুভ জন্মদিন আমার বাবাটা!

অভিনয়ে নিয়মিত হওয়ার আগে শিক্ষকতা করেছেন মোশাররফ করিম। সেখানে রোবেনা রেজা জুঁইয়ের সঙ্গে তার পরিচয়। তারপর মনের লেনাদেনা। যদিও এই যুগলের প্রেম কাহিনি কারো অজানা নয়। তারপর পারিবারিক আয়োজনের মাধ্যমে কবুল বলেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

আমি বোধহয় তোকে ঠিকভাবে ভালোও বাসতে পারলাম না

আপডেট টাইম : ০১:৩৮:৫১ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১