ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অণিমা রায়ের বাবা মারা গেছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
  • ২৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের খ্যাতনামা রবীন্দ্র সংগীতশিল্পী অণিমা রায়ের বাবা কমল রায় মারা গেছেন। আজ ২৯ ডিসেম্বর ভোর ৫টায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল-কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অণিমার স্বামী কথাসাহিত্যিক ও সাংবাদিক তানভীর তারেক।

তানভির জানান, তার শ্বশুর হৃদরোগে আক্রান্ত ছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে জরুরিভাবে তাকে হাসপাতালে নেয়া হয়। অবশেষে সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান। আজ নারায়ণগঞ্জ ফতুল্লার পাগলা এলাকার একটি শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

অণিমা রায় দীর্ঘদিন ধরেই রবীন্দ্রগানের সঙ্গে যুক্ত। নিজেকে তিনি এ প্রজন্মের একজন জনপ্রিয় রবীন্দ্রসংগীতের গায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। নিয়মিতই তিনি গান করেন। একাধিক টিভি চ্যানেলেও তাকে গাইতে দেখা যায় নানারকম অনুষ্ঠানে।

গান করার পাশাপাশি তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপিকা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অণিমা রায়ের বাবা মারা গেছেন

আপডেট টাইম : ০৫:৩২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০