ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

অভিনেতা আবদুল কাদের মারা গেছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
  • ২৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ মারা গেলেন অভিনেতা আবদুল কাদের। আজ শনিবার সকাল ৮টা ২০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। আব্দুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৮ ডিসেম্বর চেন্নাইতে চিকিৎসার জন্য নেওয়া হয় তাকে। সেখানকার হাসপাতালে পরীক্ষার পর ১৫ ডিসেম্বর তার ক্যানসার ধরা পড়ে। শারীরিক দুর্বলতার কারণে কেমোথেরাপি না দিয়েই আব্দুল কাদেরকে ২০ ডিসেম্বর দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন তার পরিবার। দেশে এনে তাকে ভর্তি করানো হয় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। এরপর থেকে সেখানেই চিকিৎসা চলছিল তার।

হুমায়ূন আহমেদ রচিত ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে ‘বদি’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান আব্দুল কাদের। থিয়েটারের সদস্য হয়ে দলটির ৩০টি প্রযোজনায় অভিনয় করেছেন তিনি। মঞ্চে অভিনয় করেছেন ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’, ‘তোমরাই’, ‘স্পর্ধা’, ‘ ‘মেরাজ ফকিরের মা’, দুই বোন’, এখনো ক্রীতদাস’, নাটকগুলোতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

অভিনেতা আবদুল কাদের মারা গেছেন

আপডেট টাইম : ১০:১৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০