ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ের মৃত্যুতে বিমর্ষ নিরব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
  • ৩১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ মায়ের মৃত্যুতে বিমর্ষ নিরব। পেছনে মায়ের নিথরদেহ বহনকারী গাড়ি। সামনে উদাস, ভরসাহীন দৃষ্টি। অনেকদিন ধরেই মায়ের চিকিৎসা চলছিল। মা আজ  না ফেরার দেশে চলে গেলেন। মায়ের মরদেহ নিয়ে গ্রামের বাড়ি রাজবাড়ি যাওয়ার আগে ক্যান্টনমেন্ট এলাকার দক্ষিণ কাফরুলের বাড়িতে কোনো একজনের ক্যামেরায় ধরা পড়লেন নিরব। পেছনে নিথর মা।

চিত্রনায়ক ইমন যিনি কি না নিরবের খুব কাছের বন্ধু। কালের কণ্ঠকে বললেন, ‘আমি জানতাম না, অনেক রাত জেগে ঘুম থেকে উঠে এই খবর শুনি। আমি বুঝতেছি নিরব কতটা আঘ্যাত পেয়েছে। মায়ের এইভাবে চলে যাওয়া সে কতটা সহ্য করতে পারবে বুঝতেছি না। মায়ের ডায়ালাইসিস থেকে শুরু করে সব ধরনের চিকিৎসা নিরব নিজেই দেখাশোনা নিয়ে আসা যাওয়া করতো।’

ইমন বলেন, “মা’কে কখন হাসপাতালে নিতে হবে, রাত জেগে হাসপাতালে থাকতে হয়েছে কিংবা একটু পর মা’কে ডায়ালাইসিসের জন্য নিয়ে যেতে হবে- নিরব সব শেয়ার করতো। বলতে গেলে সে মায়ের ন্যাওটা। ওর মা চলে গেল, আমারও খারাপ লাগছে অনেক। ওর পৃথিবীটা অনেকটা শূন্য হয়ে গেল।”

চিত্রনায়ক নিরবের মা মারা গেছেন বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে। রাজধানীর পান্থপথের বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গ্রামের বাড়ি রাজবাড়ী জেলায় নিরবের মায়ের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হবে।

নিরবের মায়ের মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনের সকলেই শোক প্রকাশ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মায়ের মৃত্যুতে বিমর্ষ নিরব

আপডেট টাইম : ০২:৪৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০