ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

অসাধারণ জার্নি ছিলো -বাঁধন সরকার পূজা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
  • ২৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ২০০৮ সালে চ্যানেল আই সেরাকন্ঠ প্রতিযোগীতার মাধ্যমে গানের জগতে পেশাগতভাবে পথচলা শুরু বাঁধন সরকার পূজার। সেই হিসেবে ১২ বছর পারি দিয়েছেন তিনি সংগীতে। এই সময়ে বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন পূজা। পাশাপাশি স্টেজে থেকেছেন ব্যস্ত। করেছেন প্লেব্যাকও। করোনার এই সময়েও নিয়মিত করে গান করে যাচ্ছেন তিনি। সব মিলিয়ে এই ১২ বছরের পথচলাটা কেমন ছিলো? উত্তরে পূজা বলেন, অসাধারণ জার্নি ছিলো। শুরু থেকে এখন পর্যন্ত শ্রোতাদের যে ভালোবাসা পেয়েছি সেটা কম মানুষের ভাগ্যেই জোটে।

সেদিক থেকে আমি ভাগ্যবান। আমি সব সময় শ্রোতাদেরকে একজন শিল্পীর মূল শক্তি হিসেবে মানি। তাই সব সময় তাদের জন্যই বিভিন্ন ধরনের গান করার চেষ্টা করেছি। সেগুলো তারা পছন্দ করেছেন। এটাই আমার সার্থকতা। আমার চাওয়া বেশি না। কিন্তু পেয়েছি অনেক। করোনার এই কঠিন সময়েও গান করা হচ্ছে। কেমন মনে হচ্ছে ইন্ডাস্ট্রির অবস্থা? পূজা বলেন, ইন্ডাস্ট্রির অবস্থা ভালো না। শো বন্ধ। গানও কম হচ্ছে। অনেক শিল্পী-মিউজিশিয়ানই বড় ক্ষতির মুখে পড়েছেন। তারমধ্যেও আমি নতুন গান নির্দিষ্ট সময় পর পর প্রকাশ করেছি। এই বছরটা একদমই ভালো যায়নি। আশা করবো নতুন বছর সবার জন্য ভালো হবে। নতুন গানের কি খবর? পূজা বলেন, নতুন কয়েকটি গান তৈরি হয়ে আছে। এরমধ্যে ইমরানের সঙ্গে তিনটি গান গেয়েছি। বেলাল খানের সঙ্গেও একটি গান করেছি। আর একক কণ্ঠের কয়েকটি গান করা হয়েছে। এগুলো ভিডিওসহ প্রকাশের ইচ্ছে আছে। প্লেব্যাক কি করা হচ্ছে? পূজা উত্তরে বলেন, সর্বশেষ সৈকত নাসির পরিচালিত একটি ছবির  গানে কন্ঠ দিয়েছি। সামনে আরো কয়েকটি সিনেমার গান করার কথা রয়েছে। ব্যাটে বলে মিললে করবো। এবার ভিন্ন প্রসঙ্গে আসি। সংসার কমেন চলছে? পূজা বলেন, সংসার ভালো চলছে। ভালোবাসা আছে। তার সঙ্গে মান-অভিমানও চলছে। এগুলো জীবনের অংশ। আমার স্বামী অন্তু ভালো মনের একজন মানুষ। আমাদের সময় ভালো চলে যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

অসাধারণ জার্নি ছিলো -বাঁধন সরকার পূজা

আপডেট টাইম : ১২:১৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০