ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
  • ২৪৪ বার

বাঙালী কণ্ঠ ডেস্কঃ গত নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে স্বামীকে নিয়ে মালদ্বীপে উড়াল দিয়েছিলেন অভিনেত্রী কাজল আগরওয়াল। পানির নিচে মধুচন্দ্রিমার বেশ কিছু ছবি প্রকাশ করার পর তা নিয়ে হইচই পড়ে যায়। হানিমুন শেষে দেশে ফিরেছেন এই নবদম্পতি। এরই মধ্যে কাজেও ফিরেছেন কাজল।

এদিকে ব্যবসায়ী স্বামী গৌতম কিচলুর সঙ্গে নতুন একটি ব্যবসা শুরু করলেন কাজল। গত ২২ ডিসেম্বর ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে কাজল তার নতুন এই জার্নির আনুষ্ঠানিক ঘোষণা দেন। এ অভিনেত্রী লিখেছেন—আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, গৌতম ও আমি ‘কিচড’ নামে গৃহসজ্জার ব্যবসা শুরু করেছি। দৃষ্টিনন্দন ঘরের প্রতি আমাদের ভালোবাসা থেকেই ‘কিচড’-এর জন্ম। নিজেদের প্রথম বাড়ি সাজানোর মধ্য দিয়ে এর যাত্রা শুরু করেছি। আমরা কুশনের ফ্যাশনবল কালেকশন নিয়ে এসেছি। সবগুলো কুশন উৎসবের থিমে হাতে তৈরি করা।

কাজল আগরওয়ালের পরবর্তী সিনেমা ‘আচার্য’। মধুচন্দ্রিমা শেষে গত ১৫ ডিসেম্বর এ সিনেমার শুটিংয়ে যোগ দেন কাজল। শুটিং সেটে স্বামীকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন এই অভিনেত্রী। এরই মধ্যে এ সিনেমার বাকি অংশের শুটিং শেষ করেছেন তিনি। এটি পরিচালনা করছেন কোরাতলা শিবা।

‘আচার্য’ ছাড়াও কমল হাসানের সঙ্গে ‘ইন্ডিয়ান টু’ সিনেমায় দেখা যাবে কাজলকে। এছাড়া মুক্তির অপেক্ষায় এই অভিনেত্রীর ‘প্যারিস প্যারিস’ সিনেমাটি। সম্প্রতি একটি হরর সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন কাজল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

আপডেট টাইম : ১০:১৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০