ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

নতুন সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করলেন সালমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৭:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
  • ২৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত পরবর্তী সিনেমা ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। সোমবার (২১ ডিসেম্বর) এই সিনেমার ফার্স্টলুক প্রকাশ করেছেন এই অভিনেতা।

আগামী ২৭ ডিসেম্বর সালমানের জন্মদিন। ধারণা করা হচ্ছে, জন্মদিনের আগে ভক্তদের জন্য এটি এই অভিনেতার বিশেষ উপহার।

এদিকে ফার্স্টলুক টিজারে দেখা যায়, তেড়ে আসা আয়ুশ শর্মার আক্রমণ এক হাতেই প্রতিহত করেছেন শিখ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করা সালমান। খালি গায়ে থাকা এই দুই অভিনেতাকে দেখেই বোঝা যাচ্ছে, সিনেমাটির জন্য কঠোর শারীরিক কসরত করেছেন সালমান ও আয়ুশ।

২০১৮ সালে মুক্তি পাওয়া মারাঠি ভাষার ক্রাইম ড্রামা ‘মুলশি প্যাটার্ন’ সিনেমা অবলম্বনে নির্মিত হচ্ছে ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’। এটি পরিচালনা করছেন মহেশ মাঞ্জরেকর। আগামী বছরের মাঝামাঝিতে এটি মুক্তির কথা রয়েছে।

এই সিনেমা ছাড়াও মুক্তির অপেক্ষা সালমানা খান অভিনীত ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। চলতি বছর ঈদুল ফিতরে এটি মুক্তির কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে তা সম্ভব হয়নি। কিছুদিন আগে সিনেমাটির শুটিং শেষ করেন সালমান। প্রভুদেবা পরিচালিত এই সিনেমায় আরো অভিনয় করছেন দিশা পাটানি, জ্যাকি শ্রফ, রণদীপ হুদা প্রমুখ। শোনা যাচ্ছে, আগামী ঈদুল ফিতরে এই সিনেমা মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

নতুন সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করলেন সালমান

আপডেট টাইম : ১১:২৭:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০