ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিয়ের দুই মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা নেহা কক্কর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
  • ২৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ অক্টোবরেই বিয়ে করেছেন নেহা কক্কর। রোহনপ্রীত সিংয়ের সঙ্গে দিল্লির গুরুদ্বারে বিয়ে সারেন বলিউডের রিমেক কুইন। নেহার সঙ্গে রোহনের বিয়ের খবর ছড়াতেই তুমুল আলোচনা শুরু হয়ে যায়। দিল্লির গুরুদ্বারে বিয়ের পর, ২ বার বসে নেহুপ্রীতের রিসেপশনের আসর।

বিয়ের পর প্রথমে দিল্লি এবং পরে পাঞ্জাবে বসে নেহার রিসেপশনের আসর।পাঞ্জাবে দ্বিতীয় দফার রিসেপশনের পর মুম্বাইতে ফিরে আসেন নেহা-রোহন। মুম্বাইতে ফেরার পর দুবাইতে পাড়ি দেন এই জুটি।  দুবাইতে প্রায় ১৫ দিনের হানিমুনের অবসর কাটিয়ে ফের কাজে ফিরেছেন নেহা কক্কর।

ভারতীয় গণোমাধ্যম জি নিউজের বাংলা সংস্করণ জানাচ্ছে, মধুচন্দ্রিমা সেরে মুম্বাইতে ফেরার পর এবার নেহা-রোহনের একটি ছবি ভাইরাল হয়। যেখানে নেহার বেবি বাম্প চোখে পড়ে। নেহা-রোহনের একসঙ্গে ওই ছবি প্রকাশ্যে আসতেই জোর শোরগোল শুরু হয়ে যায়।  নেহা কি অন্তঃসত্ত্বা? বিয়ের ২ মাসের মধ্যেই এবার প্রথম সন্তান গর্ভে এলো বলিউডের জনপ্রিয় গায়িকার? নেহার ছবি প্রকাশ্যে আসতেই এমনই সব প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও নেহা বা রোহন এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি।

নেহা-রোহনের ছবি প্রকাশ্যে আসতেই যখন গায়িকার অন্তঃসত্ত্বা হওয়ার খবরে বিনোদন পাতা সরগরম হয়ে উঠেছে, সেই সময় গায়িকা বলেন, এবার থেকে খেয়াল রাখো। যা শুনে রোহন বলেন, অবশ্যই এবার থেকে নেহুর খেয়াল বেশি করে রাখবেন।

বিয়ের পর নেহা মা হচ্ছেন কিনা, সে বিষয়ে গায়িকা কোনও মন্তব্য না করলেও, ছবিতে তাঁর খুশিতে উচ্ছ্বল মুখ চোখ এড়ায়নি অনুরাগীদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বিয়ের দুই মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা নেহা কক্কর

আপডেট টাইম : ০২:৪২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০