ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

নোয়াখালীর জাকিরকে পিটিয়ে জখম করলো কাবিলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
  • ২৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রেমিকা রোকেয়ার কারণে জাকিরের সঙ্গে কাবিলার বিরোধ বহুদিনের। অথচ রোকেয়া জাকিরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে। প্রেমিকার এহেন আচরণ মেনে নিতে পারে না কাবিলা। এক সময় নোয়াখালীতে চলে যায় কাবিলা। খুঁজে বেড়ায় রোকেয়াকে।

একটি ভিডিওতে দেখা যায় কাবিলা বলছেন, ‘এ তোমরা রোকেয়ারে দেখা পাইলে বইলো কাবিলা নোয়াখালী আসছিল।’  শুটিং দেখতে ভিড় জমানো হাজার দর্শক একসঙ্গে চিৎকার করে ‘হ্যাঁ’ বলে।

সম্প্রতি শুটিং করতে নোয়াখালী গিয়েছিল ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম। সেখানেই দেখা মেলে জাকিরের। তারপর তর্কে জড়িয়ে পড়ে তারা। এমনকি মারামারির দৃশ্যও রয়েছে। ব্যাচেলর টিম সূত্রে এমনটাই জানা গেছে।

এদিকে পরিচালক কাজল আরেফিন অমিও নিশ্চিত করলেন আসন্ন পর্বে জাকিরকে দেখা যাবে। কিন্তু কে এই জাকির? যার জন্য কাবিলার জীবনে নেমে আসে অস্থিরতা! অমি বলেন, নোয়াখালীর সোনাইমুড়ির ফ্লেক্সিলোড ব্যবসায়ী জাকির। এছাড়াও সে কম্পিউটার দিয়ে মোবাইলে গান আপলোড করে থাকে।

জাকিরের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো সে এলাকার মেয়েদের ফোনে মিউজিক ভিডিওর পাশাপাশি কিছু অন্যরকম ভিডিও দিয়ে দেয়। এছাড়াও মেয়েদের সঙ্গে সে ফ্লার্টিং করে।

‘ব্যাচেলর পয়েন্ট’-এর বিশেষ আকর্ষণ হিসেবে জাকির নামেই যুক্ত হলেন পাভেল। স্ট্যান্ড আপ কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’-সিজন ৯ এর দ্বিতীয় রানার আপ এবং দর্শক জরিপে চ্যাম্পিয়ন ছিলেন পাভেল। ব্যাচেলর পয়েন্টের দর্শকরা এবার জাকিরকে খুঁজে পাবেন।

প্রচার শুরু হওয়ার পর থেকে দর্শকপ্রিয় হয়ে ওঠে ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। নাটকটির তৃতীয় কিস্তি চলছে। এর মূল চার চরিত্রে এই সিজনে অভিনয় করছেন জিয়াউল হক পলাশ (কাবিলা), চাষী আলম (হাবু), মারজুক রাসেল (পাশা ভাই) ও মিশু সাব্বির (শুভ)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

নোয়াখালীর জাকিরকে পিটিয়ে জখম করলো কাবিলা

আপডেট টাইম : ০৫:৫৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০