ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

২০২১ সালে মুক্তি পাবে বলিউডের ‘ধামাকাদার’ যেসব ছবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
  • ২৯২ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা মহামারির কারণে অনেকদিন ধরেই বন্ধ আছে সিনামার শুটিং। অবশেষে করোনার প্রকোপ কিছুটা কমে যাওয়ায় আবারো শুরু হয়েছে বিভিন্ন দেশের সিনেমার শুটিং। আর সেসব শুটিংয়ে স্বাস্থ্যবিধি মেনে অংশ নিচ্ছেন তারকারা।

এছাড়া নিয়ম মেনে খুলে দেয়া হয়েছে প্রেক্ষাগৃহ। তাই ২০২১ সালে আবারো দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখতে পাবেন বলে আশাবাদী নির্মাতারা।

২২০২১ সালে মুক্তি পাবে বলিউডের ‘ধামাকাদার’ যেসব ছবি তা নিয়ে আজকের প্রতিবেদন।

আতরাঙ্গি রে
আলোচিত সিনেমাগুলোর মধ্যে নতুন বছরের শুরুতেই মুক্তি পাবে ‘আতরাঙ্গি রে’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার, ধানুশ ও সারা আলী খান। আগামী ১৪ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে। এটি পরিচালনা করছেন আনন্দ এল রাই।

বেল বটম
অক্ষয় কুমার অভিনীত সিনেমাটি শুরু থেকেই আলোচনায়। এতে তার সঙ্গে আছেন লারা দত্ত, বাণী কাপুর, হুমা কুরেশি। সিনেমাটি পরিচালনা করেছেন রঞ্জিত এম তিওয়ারি। কিছুদিন আগে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। ২ এপ্রিল সিনেমাটি মুক্তি পাবে।

রাধে-ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই
সালমান খান অভিনীত এই সিনেমা চলতি বছর ঈদে মুক্তির কথা ছিল। কিন্তু করোনার কারণে শুটিং শেষ না হওয়া ও প্রেক্ষাগৃহ বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। ২০২১ সালের ঈদুল ফিতর উপলক্ষে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা।

হিরোপান্তি টু
টাইগার শ্রফ অভিনীত এই সিনেমা মুক্তি পাবে ১৬ জুলাই। এতে তার বিপরীতে আছেন তারা সুতারিয়া। আহমেদ খান পরিচালিত এই সিনেমা ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘হিরোপান্তি’ সিনেমার সিক্যুয়েল।

ময়দান
ভারতীয় ফুটবল দলের সাবেক কোচ সৈয়দ আব্দুল রহিমকে নিয়ে ‘ময়দান’ সিনেমাটি নির্মাণ হচ্ছে। এশিয়ান গেমসে ১৯৫১ ও ১৯৬২ সালে ভারতীয় ফুটবল দলের বিজয়ে বিশেষ অবদান রাখেন তিনি। সিনেমাটির গল্পে সেই গৌরবময় অধ্যায় তুলে ধরা হবে। এতে আব্দুল রহিমের চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগন। আগামী ১৫ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে।

পাঠান
প্রায় দুই বছর বিরতির পর আবারো শুটিং সেটে ফিরেছেন বলিউডের কিং খান শাহরুখ। যশরাজ ফিল্মসের ‘পাঠান’ সিনেমায় অভিনয় করছেন তিনি। সিদ্ধান্ত আনন্দ পরিচালিত সিনেমাটি আগামী বছর দীপাবলিতে মুক্তির কথা রয়েছে।

রক্ষা বন্ধন
অক্ষয় কুমার অভিনীত আরেক সিনেমা ‘রক্ষা বন্ধন’। আনন্দ এল রাই পরিচালিত এই সিনেমা ৫ নভেম্বর মুক্তির কথা রয়েছে।

লাল সিং চাড্ডা
আমির খানের সিনেমা মানেই বিশেষ চমক। আগামী বছর ২৪ ডিসেম্বর মুক্তি পাবে আমির খান ও কারিনা কাপুর অভিনীত ‘লাল সিং চাড্ডা’। হলিউডে ‘ফরেস্ট গাম্প’ সিনেমার রিমেক এই সিনেমার জন্য দর্শকরা অধির আগ্রহে অপেক্ষা করছেন।

করোনা মহামারির কারণে শুটিং বন্ধ থাকায় দীর্ঘদিন ঘরবন্দি ছিলেন বলিউড অভিনয়শিল্পীরা। যার কারণে চলতি বছরের বেশির ভাগ সিনেমাই মুক্তি পায়নি। তবে কিছু কিছু সিনেমা ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি দিয়েছেন নির্মাতারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

২০২১ সালে মুক্তি পাবে বলিউডের ‘ধামাকাদার’ যেসব ছবি

আপডেট টাইম : ০৪:৪৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০