ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

কনকনে শীতে জলাশয়ে মাছ ধরছেন নায়ক সাইমন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০
  • ২৮৭ বার

হাওর বার্তা ডেস্কঃ তারকাদের মধ্যে অনেক রকম শখই থাকে। ভক্তদের আগ্রহ মেটাতে সেই সব শখের কথা গণমাধ্যমগুলো তুলে আনে প্রশ্ন-জিজ্ঞাসায়। জানা যায়, কারো বাগান করা শখ, কারো ভ্রমণ করতে ভালো লাগে, কেউ বই জমান, কেউ কেনাকাটা করেন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা সাইমন সাদিকের ভালো লাগার একটি কাজ মাছ ধরা। তিনি নিজেই সেই কথা জানিয়েছেন। তাকে প্রায়ই দেখা যায় সুযোগ হলে মাছ ধরতে নেমে যান তিনি কাদা-জল মেখে।

কৃষিতে সারাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ কিশোরগঞ্জ জেলা। এ জেলার সুনাম রয়েছে নানা রকম মাছের জন্যও। কিশোরগঞ্জ সদরের কলাপাড়া এলাকার ছেলে সাইমন। বেড়ে উঠেছেন হাওর-বাঁওড় আর প্রকৃতির সান্নিধ্যে। গ্রামে এলেই সেই পুরোনো দিনগুলোর মতো বন্ধুদের নিয়ে মেতে থাকেন আড্ডায়, তারকাসুলভ আচরণকে পাশ কাটিয়ে। তার জন্য এলাকায় বেশ প্রশংসিতও ‘পোড়ামন’খ্যাত এ নায়ক।

গ্রামে এলেই খোঁজ করেন কোথাও মাছ ধরার সুযোগ মেলে কি না। সুযোগটি এলে সেটি মিস করেন না তিনি। তেমনি সুযোগ পেয়ে কনকনে শীতের মধ্যেও নেমে পড়লেন জলাশয়ে। পানি সেচে ধরলেন প্রচুর মাছ। মাছ ধরার দৃশ্য কাছ থেকে দেখে বেশ উপভোগ করলেন এলাকার উৎসুক জনতা।

মাছ ধরার ছবি নিজেই ফেসবুকে পোস্ট করেছেন সাইমন। দেখা গেল টাকি, কই, শোল, পুঁটি, শিংসহ আরও অনেক মাছই ধরা পড়েছে সাইমন ও তার টিমের কাছে।

সাইমন সেই অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘টানা শুটিং করেছি কয়েক দিন। একটু অবসর নিতেই ভাবলাম গ্রামে যাই। বাবা-মাকে দেখে আসি। তাছাড়া গ্রামে শীতের যে আমেজ সেটা শহরে একদমই নেই। গ্রামে এসে বন্ধুদের নিয়ে মাছ ধরার সুযোগ পেয়ে নেমে পড়লাম। অনেক মাছ ধরা পড়েছে আজ।’

এ মাছ বন্ধু ও আত্মীয়দের সঙ্গে ভাগাভাগি করে নেবেন সাইমন। সেই সঙ্গে আজ রাতের মেন্যুতেও এসব মাছ থাকবে বলে দাওয়াত দিলেন মজা করে।

প্রসঙ্গত, ‘জান্নাত’ সিনেমা দিয়ে জাতীয় চলচ্চিত্র খ্যাত নায়ক সাইমন বর্তমানে কাজ করছেন ‘আনন্দ অশ্রু’, ‘কাজের ছেলে’সহ বেশকিছু ছবিতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

কনকনে শীতে জলাশয়ে মাছ ধরছেন নায়ক সাইমন

আপডেট টাইম : ০৭:১৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০