হাওর বার্তা ডেস্কঃ বলিউডের আলোচিত তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই। ২০১০ ‘রাবণ’ সিনেমায় সর্বশেষ জুটি বেঁধে পর্দায় হাজির হন এই তারকা জুটি। দীর্ঘ ৮ বছর পর অনুরাগ কাশ্যপের ‘গুলাব জামুন’ সিনেমায় অভিনয়ের খবর প্রকাশ্যে আসে। কিন্তু সর্বশেষ তা আর বাস্তবে রূপ নেয়নি।
ঐশ্বরিয়ার সঙ্গে অভিনয়ের বিষয়ে অভিষেক বচ্চন বলেন—তার সঙ্গে কাজ করা সবসময়ই আনন্দের। ঐশ্বরিয়া আমার প্রিয় সহশিল্পী। যখন একসঙ্গে কাজ করি তখন সেরাটা দেওয়ার জন্য অনুপ্রেরণা দেয়। আমরা একসঙ্গে বেশ কিছু পুরস্কারপ্রাপ্ত সিনেমায় কাজ করেছি। আমি নিশ্চিত, খুব শিগগির আবারো আমরা একসঙ্গে অভিনয় করব।
তবে কোন সিনেমায় একসঙ্গে কাজ করবেন সে বিষয়ে পরিষ্কার করে কিছু বলেননি অভিষেক। তবে অনুরাগ কাশ্যপের ‘গুলাব জামুন’ সিনেমার দিকেই ইঙ্গিত করেছেন তিনি। অভিষেক বচ্চন বলেন—জানি না এই প্রজেক্টে কী ঘটতে যাচ্ছে। ‘মনমর্জিয়া’ সিনেমার কাজের সময়টা অনরাগ কাশ্যপের সঙ্গে দারুণ কেটেছে। এই সিনেমা নিয়ে আমি গর্বিত। আবারো তার সঙ্গে কাজ করার সুযোগ খুঁজছি।
Reporter Name 























