ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

তৃতীয় লিঙ্গের শিশুদের পাশে মুর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩০:০৪ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০
  • ২২০ বার

হাওর বার্তা ডেস্কঃ হলিউড তারকা ইন্ডিয়া মুর। অনেক কাঠ-খর পুড়িয়ে তারকাখ্যাতি পেয়েছে তিনি। করণ তিনি তৃতীয় লিঙ্গের মানুষ। এ কারণে ছোটবেলা থেকেই তাকে ক্রমাগত কটু কথা শুনতে হয়েছে। অথচ ২০১৯ সালে টাইম সাময়িকীর জরিপে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তিত্বের তালিকায় উঠে এসেছিলেন। সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন ‘ট্রান্সসান্তা’ শিরোনামে এক উদ্যোগ নিয়ে।

২৫ বছর বয়সী এই পোজ সিরিজখ্যাত তারকা শুরু থেকেই নিজের লৈঙ্গিক পরিচয় নিয়ে কথা বলেছেন।

মুরের মতে, করোনাকালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তৃতীয় লিঙ্গের মানুষ। বড়দিনে তৃতীয় লিঙ্গের শিশুরা যাতে কোনোভাবেই নিজেদের বঞ্চিত মনে না করে, তাই এই উদ্যোগ নিয়েছেন তিনি। ট্রান্সসান্তা বড়দিনে তৃতীয় লিঙ্গের শিশুদের তাদের পছন্দমতো উপহার পাঠাবে।

সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্ডিয়া মুর বলেন, ‘কেন যেন তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার নিয়ে বিশ্বের কেউই চিন্তিত নয়। তাদের যেন কেউ দেখেও দেখে না। আমি একা বড় হয়েছি। এখন আমার একটা সম্প্রদায় আছে। আমি তাদের একজন। তাদের প্রতি আমার কিছু দায়িত্ব আছে। আমি অঙ্গীকারবদ্ধ।’

মুর আরও বলেন, ‘আমি আর আমার কয়েকজন বন্ধু মিলে ‘ট্রান্সসান্তা’ নামের একটা উদ্যোগ নিয়েছি। আমি চাই, তৃতীয় লিঙ্গের শিশুরা নিজেদের এই বিশ্বের জন্য উপহার হিসেবে ভাবতে শিখুক।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

তৃতীয় লিঙ্গের শিশুদের পাশে মুর

আপডেট টাইম : ০২:৩০:০৪ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০