ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ইতালির কিংবদন্তি পাওলো রসি আর নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
  • ২৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ কিছুদিনের ব্যবধানে চলে গেলেন ডিয়েগো ম্যারাডোনা ও আলেহান্দ্রো সাবেয়া। এবার না–ফেরার দেশে পাড়ি জমালেন পাওলো রসি। ১৯৮২ বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি এই স্ট্রাইকার ৬৪ বছর বয়সে চলে গেলেন চিরঘুমের দেশে। আজ সকালে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইতালিয়ান সংবাদমাধ্যম।

জুভেন্টাস ও এসি মিলানে খেলা রসি সর্বকালের সেরা ফরোয়ার্ডদের একজন। ১৯৮২ বিশ্বকাপে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে চ্যাম্পিয়ন হয়েছিল ইতালি। জুয়ায় জড়িয়ে নিষেধাজ্ঞা থেকে ফিরে ইতালিকে বিশ্বকাপ জিতিয়েছিলেন তিনি। ফাইনালে তৎকালীন পশ্চিম জার্মানির বিপক্ষে ৩-১ ব্যবধানের জয়ে প্রথম গোলটি ছিল রসির।

তবে ‘পাবলিতো’ নামে খ্যাত রসি অবিস্মরণীয় হয়ে আছেন দ্বিতীয় গ্রুপ পর্বে (কোয়ার্টার ফাইনাল) ব্রাজিলের বিপক্ষে হ্যাটট্রিকের জন্য। টেলে সান্তানার সেই ব্রাজিল বিশ্বকাপ জিততে না পারা সেরা দলগুলোর একটি।

সক্রেটিস, জিকো, জুনিনহো, ফ্যালকাও, এডের, সের্জিনহোদের মতো ‘বল প্লেয়ার’দের নিয়ে গড়া সেই ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল ইতালি, হ্যাটট্রিক করেছিলেন রসি।

বিশ্বকাপের ইতিহাসে এটি সেরা পারফরম্যান্সগুলোর একটি। ইতালিকে সে বছর বিশ্বকাপ জেতানোর পাশাপাশি সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতাও হন রসি। জিতেছিলেন ব্যালন ডি’অরও।

ইতালির হয়ে ৪৮ ম্যাচে ২০ গোল করেছেন রসি। বুট তুলে রাখার পর কাজ করেছেন ফুটবল পণ্ডিত হিসেবে। তিন সন্তানকে রেখে সেই রসি চলে গেলেন না–ফেরার দেশে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ইতালির কিংবদন্তি পাওলো রসি আর নেই

আপডেট টাইম : ০২:৫২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০