ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বিমানবন্দরে স্বাগত জানাবেন দীপিকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৫:২৫ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
  • ২৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ এথেন্স বিমানবন্দরে স্বাগত জানাবেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। গালে টোল পরা তার হাসির জাদুতেই বহু পুরুষের হৃদয়ে ঝড় ওঠে। এবার দীপিকার সেই হাসিই এথেন্স বিমানবন্দরে পর্যটকদের স্বাগত জানাবে। ‘দ্য অথেনটিক স্মাইলস অফ পিপল অফ দ্য ওয়ার্ল্ড’ নামে একটি প্রদর্শনীর অংশ হতে চলেছেন দীপিকা। সেখানে রাখা একটি আবক্ষ মূর্তিতে উঠে এসেছে অভিনেত্রীর সেই চির পরিচিত হাসি। কালো পাথর দিয়ে তৈরি হয়েছে দীপিকার সেই আবক্ষ মূর্তি। গলায় রয়েছে চোকার। চুল খোঁপা করে বাঁধা।

ছবির নিচে বর্ণনায় লেখা, এথেন্স বিমানবন্দরে বলিউড অভিনেত্রীর হাসি। কালো পাথরের উপর তৈরি এই ভাস্কর্যটি সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা শাড়িতে ভারতীয় সাজে তোলা দীপিকার একটি ছবি থেকে উঠে এসেছে। শাড়ির সঙ্গে তিনি গলায় চোকার নেকলেস এবং একটি ছোট বিন্দি পরেছিলেন। দীপিকার পাশেই ‘গ্র্যামি-বিজয়ী আমেরিকান গায়ক’-এর আবক্ষ মূর্তি রাখা আছে। যেটি বিলি এলিশের বলে মনে হচ্ছে। প্রসঙ্গত, বর্তমানে দীপিকা পরিচালক শকুন বাত্রার একটি ছবির শুটিং করছেন। যে ছবিতে দীপিকার বিপরীতে দেখা যাবে সিদ্ধান্ত চতুর্বেদীকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বিমানবন্দরে স্বাগত জানাবেন দীপিকা

আপডেট টাইম : ০৭:০৫:২৫ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০