ঢাকা ০৩:২২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

জানা গেল নেহার চেয়ে ৭ বছরের ছোট রোহন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
  • ২৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ অভিনেত্রী ও থিয়েটারকর্মী অপর্ণা ঘোষের বাগদান সম্পন্ন হয়েছে। পাত্রের নাম শক্রজিৎ দত্ত। তিনি পেশায় একজন ইঞ্জিনিয়ার। সোমবার রাতে অপর্ণার বাগদানের খবর নিশ্চিত করেছেন অভিনেতা ইরফান সাজ্জাদ।

রাত ১১টার দিকে ইরফান সাজ্জাদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি ছবি পোস্ট করে অপর্ণা ঘোষ ও তার হবু স্বামী শক্রজিৎ দত্তকে শুভকামনা জানান। তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। অবশেষে এটি (বাগদান) সম্পন্ন হলো। শুভকামনা, অপর্ণা ঘোষ ও শক্রজিৎ দত্ত।’

ইরফানের সেই পোস্টে বিভিন্ন তারকাসহ সাধারণ মানুষ অপর্ণা ঘোষকে শুভকামনা জানান এবং দোয়া-আশির্বাদ করেন। অপর্ণার ঘনিষ্ঠ একটি সূত্র সমকালকে জানায়, ‘পরিবারের লোকজনের উপস্থিতিতে সোমবার সন্ধ্যায় তার বাগদান সম্পন্ন হয়। আগামী ১০ ডিসেম্বর বিয়ের দিন নির্ধারণ করা হয়েছে।’

অপর্ণা ছোটপর্দার পাশাপাশি বড় পর্দায়ও সরব। অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

২০০৬ সালে ‘লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতা’র মাধ্যমে মিডিয়ায় পা রাখেন চট্টগ্রামের রাঙামাটির মেয়ে অপর্ণা ঘোষ। এই আসরে সেরা পাঁচে জায়গা পান তিনি। তার প্রথম অভিনয় ছিল ‘তবুও ভালোবাসি’ নাটকে। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি। টিভি নাটক, মঞ্চ, মডেলিং, চলচ্চিত্র, উপস্থাপনাসহ বিনোদন জগতের প্রায় সবক্ষেত্রেই সরব রয়েছেন এখনও।

তার অভিনীত অন্যতম সিনেমার মধ্যে রয়েছে ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘মেঘমল্লার’, ‘মৃত্তিকা মায়া’, ‘সুতপার ঠিকানা’, ‘ভুবন মাঝি’, ‘গণ্ডি’ প্রভৃতি। ২০১৩ সালে ‘মৃত্তিকা মায়া’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।
অপর্ণা অভিনীত নাটকের মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘রূপনগর’, ‘জীবনের ছোট ছোট ঢেউ’, ‘আজ রবিবার’, ‘কোথাও কেউ নেই’, ‘হাউসফুল’, ‘ঠুয়া’, ‘৪২০’, ‘বন্ধন’, ‘ভালোবাসি তাই ভালোবেসে যাই’, ‘ঠেলাগাড়ি’ প্রভৃতি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

জানা গেল নেহার চেয়ে ৭ বছরের ছোট রোহন

আপডেট টাইম : ০২:৩২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০