ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

মম ফের তৌকিরের ছবিতে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
  • ২৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ জাকিয়া বারী মম তৌকীর আহমেদের ‘দারুচিনি দ্বীপ’ সিনেমার মাধ্যমে অভিনয়ের ক্যারিয়ার শুরু করেছিলেন। জিতে নিয়েছিলেন ৩২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রীর স্বীকৃতিও। বেশ লম্বা বিরতির পর আবারও নিজের প্রথম পরিচালকের সঙ্গে কাজ করতে যাচ্ছেন তিনি।

মম বলেন, ‘এ বিষয়ে আমি এখনই কিছু বলতে পারছি না। খুব ভালো হয় পরিচালকের সঙ্গে কথা বললে। তিনিই সবচেয়ে ভালো এবং বিস্তারিত বলতে পারবেন। তবে অবশ্যই তৌকির ভাইয়ের নির্দেশনায় কাজ করতে পারাটা আমার জন্য দারুণ এক আনন্দের ঘটনা।’

দেশের নন্দিত অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’ সিনেমাটি ২০১৯ সালের সেরা চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলেছে। তিনি এবার প্রস্তুত নতুন মিশনের জন্য। শুরু করতে যাচ্ছেন আরও একটি সিনেমা।

এতে অভিনয় করতে যাচ্ছেন সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। তার সঙ্গে আরেকটি নারী চরিত্রে দেখা যাবে লাক্স তারকা জাকিয়া বারী মমকে। সমপ্রতি এই দুই অভিনেত্রীর সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানা যায়।

তৌকীর আহমেদ বলেন, ‘আমি চেষ্টা করেছি একেকটি সিনেমায় একেক রকম গল্প ও বার্তা উপস্থাপন করতে। সেই ধারাবাহিকতা বজায় রেখে নতুন সিনেমাটি নির্মাণ করবো। ছবির নাম ও বিস্তারিত জানাতে আরও সময় নিতে চাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

মম ফের তৌকিরের ছবিতে

আপডেট টাইম : ১২:৪২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০