ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পার্কে পান-সুপারি বিক্রি করছেন মেহজাবিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
  • ২৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ছোট পর্দার আলোচিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। একাধিক নাটকে ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। চরিত্রের প্রয়োজনে নিজেকে ভেঙে চরিত্রের সঙ্গে মিশে যান সহজেই।

সোমবার (৭ ডিসেম্বর) নিজের ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন এ অভিনেত্রী। তাতে পার্কে সিগারেট এবং পান-সুপারি বিক্রেতা হিসেবে দেখা গেছে। গলায় সিগারেটের ট্রে ঝোলানো। মনোযোগ দিয়ে গুনছেন টাকা। ক্যাপশনে লিখেছেন, পান সুপারি।

প্রকাশের পর এতে হুমড়ি খেয়ে পড়েছেন নেটিজেনরা। লাইক এবং কমেন্টসের পাশাপাশি নাটক সংশ্লিষ্ট একাধিক গ্রুপে ছড়িয়ে পড়েছে মেহজাবীনের এ ছবিটি। ছবির কমেন্টস ঘরে রনি মোল্লা নামে একজন লিখেছেন, সব চরিত্রে পারফেক্ট। ভার্সেটাইল। তার নিজেই তাসনিম বিনতে অপু লিখেছেন, সে কড়া। সব চরিত্রেই নিজেকে ধারণ করতে পারে।

জানা গেছে, ‘পান সুপারি’ শিরোনামের নাটকে এ রূপে দেখা যাবে অভিনেত্রীকে। নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। এ নাটকের মেহজাবীনের বিপরীতে অভিনয় করেছেন আরেক জনপ্রিয় অভিনেতা তাহসান। শিগগির নাটকটি প্রচারে আসবে বলে জানান মেহজাবীন।

এদিকে ‘শিফট’ এবং ‘তৃতীয়জন’ নাটকে অভিনয়ের জন্য আরটিভি স্টার অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন মেহজাবীন। দশমবারের মতো এ আয়োজনটি বসবে ২৮ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফ্রেমে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পার্কে পান-সুপারি বিক্রি করছেন মেহজাবিন

আপডেট টাইম : ০৩:৫৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০