ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ভারতে করোনা আক্রান্ত হয়ে টিভি অভিনেত্রীর মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
  • ২৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতের টিভি অভিনেত্রী দিব্যা ভাটনাগর মারা গেছেন।

সোমবার সকালে মুম্বাইয়ের সেভেনহিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, ৩৪ বছর বয়সী এই অভিনেত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর ভেন্টিলেটরে রাখা হয়েছিল। এছাড়া তিনি উচ্চ রক্তচাপে ভুগছিলেন। প্রায় এক সপ্তাহ ধরে এই রোগের সঙ্গে লড়াই করেছিলেন।

এর আগে দিব্যার মা জানিয়েছিলেন, তার মেয়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ২ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি নিউমোনিয়ায়ও ভুগছিলেন। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল।

তবে শেষ রক্ষা হলো না তার। না ফেরার দেশেই চলে যেতে হলো এই টিভি অভিনেত্রীকে।

‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ এর অভিনেত্রী দিব্যার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দুই অভিনেত্রী বন্ধু দেবলীনা ভট্টাচার্য ও শিল্পা শিরোদকর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ভারতে করোনা আক্রান্ত হয়ে টিভি অভিনেত্রীর মৃত্যু

আপডেট টাইম : ০১:০৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০